Agnimitra Paul
Bengal Liberty: ফুটপাথে বসে শিশুর দুধ গরম করার সময় রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাতে এক মায়ের হেনস্থা হওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সংগঠনের পক্ষে মোনালিসা সিনহা ও জাহানারা খান এক বিবৃতিতে মন্ত্রীর অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।
জনপ্রতিনিধির ভূমিকা ও মানবিকতা নিয়ে প্রশ্ন (Agnimitra Paul)
বিবৃতিতে বলা হয়, গতকাল পার্ক স্ট্রিটে যেভাবে একজন মাকে তাঁর শিশুর দুধ গরম করার অপরাধে হেনস্থা করা হয়েছে, তা অত্যন্ত হতবাক করার মতো। একজন মায়ের সঙ্গে রাজ্যের একজন মন্ত্রী এমন আচরণ করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে মহিলা সমিতি। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ওই মন্ত্রীর মধ্যে সাধারণ মানুষের প্রতি ন্যূনতম সহানুভূতি না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
অর্থনৈতিক বৈষম্য ও প্রান্তিক মানুষের সংকট (Agnimitra Paul)
সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য এবং সরকারি নীতির প্রভাবেই অসংখ্য মাকে ফুটপাথে সন্তান মানুষ করতে বাধ্য হতে হচ্ছে। প্রান্তিক এই মানুষগুলোর সমস্যার সমাধান না করে, উল্টে এক অসহায় মহিলার সঙ্গে এমন অমানবিক আচরণ অত্যন্ত ধিক্কারজনক। বিশেষ করে একজন নারী হয়ে আরেকজন মায়ের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করা হয়।

নারী নির্যাতন ও সরকারি প্রকল্প নিয়ে ক্ষোভ (Agnimitra Paul)
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং ১০০ দিনে ৫০টিরও বেশি এ ধরনের ঘটনা ঘটেছে। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে সমগ্র রাজ্যে মহিলাদের বিক্ষোভ এবং মালদার গাজোলে টাকা না পাওয়ার জেরে এক মহিলার আত্মহত্যার প্রসঙ্গও তুলে ধরা হয়। এই সমস্ত গুরুতর বিষয়গুলির সমাধান না করে সাধারণ মানুষকে হেনস্থা করার তীব্র সমালোচনা করা হয়েছে।

ক্ষমা প্রার্থনা ও প্রশাসনিক পদক্ষেপের দাবি (Agnimitra Paul)
এই ঘটনার জেরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, অগ্নিমিত্রা পালকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাজ্য সরকারকে অবিলম্বে উপযুক্ত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছে মহিলা সমিতির রাজ্য কমিটি।
আরও পড়ুনঃ
Cooch Behar: তৃণমূল আমলে হয়নি কোনও সংস্কার, কোচবিহারে লরি-সমেত আস্ত সেতু ভেঙে নদীতে!

