Ajay Nanda
Bengal Liberty : বিগত কয়েকদিন আগেই R বাংলা একটি খবর প্রকাশ করে, যার থাম্বনেলে লেখা ছিল, ‘আবাসন দুর্নীতিতে ইডির জালে সিপি অজয় নন্দ’। সেই খবরকে ঘিরেই এবার কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ (Ajay Nanda)। পুলিশের দাবি, R বাংলা-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কলকাতার পুলিশ কমিশনারের নামকে আনন্দপুরের একটি জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। সঠিক তথ্য যাচাই না করেই এমন খবর প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ পুলিশের। পাশপাশি এই খবরকে পুরোপুরি ‘ বলে বিবৃতি প্রকাশ করেছে কলকাতা পুলিশ (Ajay Nanda)।

ED-র তদন্তের তথ্য ঘিরেই বিভ্রান্তিকর প্রচার (Ajay Nanda)
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আনন্দপুর সংক্রান্ত চলমান তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED সম্প্রতি কলকাতা পুলিশকে তদন্তের পরবর্তী পর্যায়ের বিষয়ে কিছু তথ্য জানিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই কলকাতা পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরবর্তী তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, এই পরিস্থিতিকে বিকৃত করে এমনভাবে খবর পরিবেশন করা হয়েছে, যাতে পুলিশ কমিশনারের ভাবমূর্তি নিয়ে অযথা প্রশ্ন তৈরি হয়। বিবৃতিতে কলকাতা পুলিশ আরও জানিয়েছে, সঠিক তথ্য যাচাই না করে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং একটি জাতীয় সম্প্রচারমাধ্যমের পক্ষে অনভিপ্রেত। এর ফলে শুধু পুলিশ কমিশনারের ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, কলকাতা পুলিশেরও বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি পুলিশের।

এই ঘটনায় রিপাবলিক বাংলাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে সংশোধনী বা প্রত্যাহার প্রকাশের আহ্বান জানিয়েছে কলকাতা পুলিশ। একইসঙ্গে পুলিশ স্পষ্ট করে দিয়েছে, দাবি অনুযায়ী সংশোধন ও প্রত্যাহার না করা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন :
Saigal Hossain : অনুব্রতর প্রাক্তন দেহরক্ষিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি

