Bengal Liberty:
রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপের পথে সরকার। রাজ্যে বর্তমানে এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে প্রায় ৫৫ হাজার কেন্দ্রে এবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে(Anganwadi Centre)। শুধু বিদ্যুৎ সংযোগই নয়, কোনও কেন্দ্রে আলো ও পাখার ব্যবস্থা না থাকলে সেগুলিও বসিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।

বসবে আলো পাখা(Anganwadi Centre)
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। ভাড়াবাড়িতে চলা কেন্দ্রগুলির পাশাপাশি নিজস্ব ভবন থাকা বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও বিদ্যুৎ সংযোগ নেই বলে অভিযোগ। ফলে গরমের সময় সমস্যায় পড়তে হয় শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং সদ্য মায়েদের। কোথাও কোথাও হুকিং করে আলো-পাখা চালানোর অভিযোগও ওঠে। সেই অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে দাবি রাজ্যের।

বিদ্যুৎ দেবে CSR (Anganwadi Centre)
নতুন সরকার ক্ষমতায় আসার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কথা জানানো হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। জানা গিয়েছে, বিদ্যুৎ বণ্টন সংস্থার CSR বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতের অর্থে এই কাজ করা হবে। জেলা স্তরে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ-সহ প্রয়োজনীয় অন্যান্য কাজের জন্য ৬,৬১১ টাকা করে বরাদ্দ করা হবে। ধাপে ধাপে নির্দিষ্ট কেন্দ্রগুলিতে সংযোগ দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নতুন সংযোগ দেওয়া কেন্দ্রগুলিতে স্মার্ট মিটারও বসানো হতে পারে বলে খবর।
Anganwadi Centre
কাজ সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছ থেকে কাজ শেষ হওয়ার শংসাপত্র নেওয়া হবে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন থাকা বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবার পরিবেশ বদলাবে বলেই আশা করা হচ্ছে। বিশেষ করে প্রান্তিক এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আরও কার্যকর হয়ে উঠবে বলে মত সরকারের। ফলে গরমের সময় শিশু ও মায়েদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ অনুব্রতর প্রাক্তন দেহরক্ষিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি

