Bhangar Violence
Bengal Liberty:
ISF ছাড়ার পরেই প্রাক্তন নেতা আরাবুল ইসলামের গাড়িতে হামলা, আর তার কয়েক ঘণ্টার মধ্যেই দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন। পরপর ঘটনায় নতুন করে উত্তপ্ত ভাঙড়(Bhangar ISF)। শনিবার রাতে উড়িয়াপাড়া এলাকায় আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ ওঠে। সেই রাতেই ভাঙড় থানার শাকসড় এলাকায় ISF-এর পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।

পর পর দুই ঘটনা (Bhangar ISF)
আরাবুলের গাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রাক্তন ISF নেতার অভিযোগ, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা এবং পরে ইট ছোড়া হয়। আরাবুলের অভিযোগ, এর পিছনে ISF-এর মদত রয়েছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেলেও আরাবুলের কোনও আঘাত লাগেনি।

কার্যালয়ে আগুন (Bhangar ISF)
এর পরেই রাতের অন্ধকারে ISF-এর দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। কার্যালয়ে আগুন লাগার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে রাস্তায় নেমে অবরোধ করেন ISF কর্মী-সমর্থকেরা। ফলে ব্যাহত হয় যান চলাচল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে ভাঙড় থানার পুলিশ। কার্যালয়ে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উত্তপ্ত ভাঙ্গড় (Bhangar ISF)
অন্যদিকে, রবিবার ওই এলাকাতেই বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। ফলে রাজনৈতিকভাবে স্পর্শকাতর ভাঙড়ে পরপর দুই ঘটনার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
উল্লেখ্য, সম্প্রতি ISF ছেড়েছেন আরাবুল ইসলাম। দল ছাড়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তার পরেই ISF-এর দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে দুই ঘটনার মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও পুলিশের তদন্তের আওতায়।

আরও পড়ুনঃ ডাল-ভাত খাওয়ার আগেই গুলি! খড়্গপুরের মাফিয়া ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের

