CM Suvendu Adhikari
Bengal Liberty:
গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পাঁচটি প্রকল্পের উদ্বোধন ঘিরে রাজ্যের প্রতিরক্ষা পরিকাঠামো এবং যুবসমাজকে প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রতিরক্ষা ক্ষেত্রে ভূমিকা, অগ্নিবীর, NCC এবং দুর্যোগ মোকাবিলায় প্রাক্তন সেনাকর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ( CM Suvendu Adhikari)।

অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ ( CM Suvendu Adhikari)
অগ্নিবীরদের জন্য রাজ্যে ২০ শতাংশ সংরক্ষণের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন সেনাকর্মীদের বিভিন্ন কাজে যুক্ত করার বিষয়েও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। আগামী দিনে অগ্নিবীরদের প্রথম ব্যাচ রাজ্যে এলে তাঁদেরও দুর্যোগ মোকাবিলার কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্কুল-কলেজে আরও NCC ( CM Suvendu Adhikari)
রাজ্যে NCC-এর পরিধি বাড়ানোর উদ্যোগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের সময়ে NCC সম্প্রসারণের উদ্যোগ থমকে গিয়েছিল। এ বার আরও বেশি সংখ্যক স্কুল ও কলেজে NCC চালুর জন্য প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেবে রাজ্য সরকার। যুবসমাজের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

দুর্যোগ মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’(CM Suvendu Adhikari)
তারাতলার ঘটনার পর বিপর্যয় মোকাবিলায় প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে ‘অর্জুন বাহিনী’ তৈরির সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রাথমিক ভাবে ২০০ জন প্রাক্তন সেনাকর্মীকে নিয়ে এই বাহিনী তৈরি হবে। কলকাতায় ১০০ জন, দার্জিলিং পাহাড়ে ৫০ জন এবং সাগর-কাকদ্বীপ এলাকায় ৫০ জনকে রাখা হবে। আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ নিয়ে দুর্যোগের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সাহায্য করবে এই বাহিনী। সেপ্টেম্বর থেকেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে বাংলার ভূমিকা(CM Suvendu Adhikari)
গার্ডেনরিচের প্রকল্পের প্রসঙ্গ তুলে বাংলার প্রতিরক্ষা ক্ষেত্রে অবদানে গর্ব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মাটিতে সামরিক সরঞ্জাম তৈরি হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে। শিল্প ও প্রতিরক্ষা উৎপাদনের এই সম্প্রসারণ রাজ্যের অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

‘লোকাল ফর ভোকাল’, আত্মনির্ভর বাংলার বার্তা( CM Suvendu Adhikari)
প্রধানমন্ত্রীর ‘লোকাল ফর ভোকাল’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলার বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগের সরকার বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীল ছিল। বর্তমান সরকারের লক্ষ্য, সেই নির্ভরতা কাটিয়ে রাজ্যেই প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম তৈরির সক্ষমতা গড়ে তোলা। শিল্প, কর্মসংস্থান এবং প্রতিরক্ষা উৎপাদন—এই তিন ক্ষেত্রকে সামনে রেখেই আত্মনির্ভর বাংলার লক্ষ্যে এগোনোর কথা জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ তদন্ত কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চান শুভশঙ্কর সরকার! যাদবপুরে নতুন করে বিতর্ক

