Dilip Ghosh
Bengal Liberty: বারুইপুরের ধাঁচে এ বার খড়্গপুরেও কড়া হাতে অপরাধ দমনের হুঙ্কার দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এলাকার মাফিয়া, গুন্ডা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দেন।
মাফিয়া ও গুন্ডারাজ দমনের হুঙ্কার (Dilip Ghosh)
রবিবার খড়্গপুরের জনসভায় নিজের পুরনো মেজাজে ধরা দেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, অতীতে শাসকদলের প্রশ্রয়ে খড়্গপুরে এক ধরণের ‘গুন্ডারাজ’ ও মাফিয়ারাজ কায়েম হয়েছিল। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ওপর চলা সেই অত্যাচার আর বরদাস্ত করা হবে না। খড়্গপুরের মাফিয়াদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “কোনও মাফিয়া-গুন্ডা খড়্গপুরে থাকতে পারবে না। খড়্গপুরে পা রাখলে ডাল-ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে।”
পুলিশকে ‘হাত খোলা’ স্বাধীনতা (Dilip Ghosh)
এ দিন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কঠোর মনোভাব প্রকাশ করেন দিলীপ। তিনি বারুইপুরের একটি পুলিশি এনকাউন্টারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশকে যেমন প্রয়োজন, তেমনই কঠোর পদক্ষেপ করতে হবে। তাঁর কথায়, “পুলিশ আমাকে জানিয়েছে পুজো আসার আগেই পরিস্থিতি ঠান্ডা করা হবে। অসামাজিক কাজকর্ম রুখতে পুলিশের হাত খোলা রাখা হয়েছে। হাত বাড়াবে, ট্রিগার টিপবে। যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে। পালানোর চেষ্টা করলে একই পরিণতি হবে।”

মাদকাসক্ত ও অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা (Dilip Ghosh)
মন্ত্রী জানান, এলাকায় নেশার টাকা জোগাড় করতে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত প্রায় দুশো জন মাদকাসক্ত বা ‘পাতাখোর’-কে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ পাড়ায় পাড়ায় দুষ্কৃতীদের ধাওয়া করে ধরছে এবং জামিন পাওয়ার পর যারা শুধরোবে না, তাদের ঠিকানা যে জেল হবে, তাও এ দিন মনে করিয়ে দেন তিনি।

পুলিশের ভূমিকা ও পূর্ববর্তী সরকারের সমালোচনা (Dilip Ghosh)
অতীতে পুলিশ ও শাসকদলের তীব্র সমালোচনা করে দিলীপ বলেন, “আগে গুন্ডা-মাফিয়া-নেতারা মিলে মাফিয়ারাজ চালাত। এখন আর তা চলবে না। গুন্ডাদের বাড়াবাড়ির চেয়ে পুলিশের বাড়াবাড়ি অনেক ভাল, এতে শহর ঠান্ডা থাকবে।” পুলিশ যেন কোনোভাবেই রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে কাজ না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি। পাশাপাশি, আসন্ন দুর্গাপুজোর আগেই খড়্গপুরকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও শান্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুনঃ
Tollygunge: ওয়াক্ফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস! টালিগঞ্জে বুলডোজার রাজ ও তুলকালাম কাণ্ড

