Rajnath Singh
Bengal Liberty
‘বাংলায় প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রে বিনিয়োগের(Rajnath Singh)নতুন আবহ তৈরি হয়েছে।’ গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান সরকারের শিল্পনীতি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসা করেন রাজনাথ।

শুভেন্দুর সরকারের প্রশংসা(Rajnath Singh)
রাজনাথ সিং বলেন, “বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু পরিবর্তন নয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর আমি বলতে পারি, এই পরিবর্তন আসলে উন্নয়নের পথ।”
উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন হবেই(Rajnath Singh)
পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ বদলেছে দাবি করে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য, “বাংলায় এত দিন শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর। বর্তমানে নতুন সরকার শিল্পের বিকাশ ও উন্নয়ন করছে।”রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ আরও বলেন, “সব কিছু শুভ হচ্ছে। বাংলায় এখন বিনিয়োগের খবর। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না।” তাঁর দাবি, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতিতেও পরিবর্তন এসেছে।

মাতরমের মন্ত্র দিয়েছে বাংলা(Rajnath Singh)
প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার ভূমিকার কথাও তুলে ধরেন রাজনাথ। তাঁর কথায়, “বাংলার হাওয়ায় নতুন গন্ধ। এই প্রকল্প নতুন অনুসারী শিল্পের জন্ম দেবে। বন্দে মাতরমের মন্ত্র দিয়েছে বাংলা। নবজাগরণের সাক্ষী থেকেছে বাংলা। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভূমিকা নিয়েছে বাংলা। এখন শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।”

উল্লেখ্য, গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে রবিবার পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হয়েছে। যুদ্ধজাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা উৎপাদন পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই প্রকল্পগুলিতে প্রায় ৩,৪০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে। রাজনাথের বক্তব্যে সেই বিনিয়োগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং শিল্পের প্রসারের সম্ভাবনাও প্রবল হয়ে উঠেছে।

