Bengal Liberty:
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পর দিনই রাজ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। রাজ্যে এলেন রাজনাথ সিং। কলকাতায় পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন প্রতিরক্ষামন্ত্রী(Rajnath Singh)। সেখানে পাঁচটি অত্যাধুনিক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও ভূমিপুজোর সূচনা করেন রাজনাথ সিং।

রাজ্যে চারটি গুরুত্বপূর্ণ উইনিট (Rajnath Singh)
প্রতিরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, জাহাজ নির্মাণ ও মেরামতের পরিকাঠামো আরও শক্তিশালী করতে বাংলার চারটি গুরুত্বপূর্ণ ইউনিট—খিদিরপুর, রায়চক, শালিমার এবং ইছাপুরকে বেছে নেওয়া হয়েছে। এই চারটি এলাকায় একাধিক বড় প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পগুলির মধ্যে শালিমারে প্রায় ১০০ কোটি টাকা, রায়চকে প্রায় ২,৫০০ কোটি টাকা, খিদিরপুরে প্রায় ৭০ কোটি টাকা এবং ইছাপুরে প্রায় ৭৫০ কোটি টাকা ব্যয়ে পরিকাঠামো তৈরির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন আধুনিক পরিকাঠামো তৈরির কাজও শুরু হচ্ছে।

প্রতিরক্ষা সম্প্রসারণ(Rajnath Singh)
এই সম্প্রসারণের ফলে যুদ্ধজাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। হুগলি নদীর দুই তীর এবং রায়চকে পরিকাঠামো সম্প্রসারণের মাধ্যমে জাহাজ নির্মাণের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে রাজ্যের ভূমিকা আরও শক্তিশালী হবে।
শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, এই প্রকল্পগুলির আর্থিক ও শিল্পগত গুরুত্বও রয়েছে। নতুন পরিকাঠামো তৈরি হলে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা MSME ক্ষেত্রের সঙ্গে কাজের সুযোগ বাড়বে। পাশাপাশি তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানও।
Rajnath Singh
প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার পরিকাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রকল্পগুলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গার্ডেনরিচের অনুষ্ঠানে রাজনাথ সিংয়ের উপস্থিতিকে ঘিরে তাই বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ সাদা ধুতি-পাঞ্জাবিতে নেতাজি! প্রকাশ্যে এল সেবা কেন্দ্রের জন্য নির্দিষ্ট প্রতিকৃতি

