Suitcase murder
Bengal Liberty: গত ৬ আগস্ট দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেসের একটি অসংরক্ষিত কামরা থেকে একটি লাল সুটকেস উদ্ধার করা হয়। ট্রেনটি আগের দিন ৫ আগস্ট চেন্নাই সেন্ট্রাল থেকে রওনা দিয়েছিল। সুটকেস থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় যাত্রীদের সন্দেহ হয় এবং আগ্রা ক্যান্ট স্টেশনে ট্রেন থামলে পুলিশ সুটকেস খুলে এক মহিলার পচে যাওয়া টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করে।
তদন্তের সূত্র ধরে চেন্নাইয়ে পুলিশ (Suitcase murder)
ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। যে সুটকেসটিতে দেহাংশ রাখা ছিল, তার ভিতর থাকা একটি পলিথিনে চেন্নাইয়ের উল্লেখ পাওয়া যায়। এরপরেই চেন্নাই সেন্ট্রাল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক পুরুষ ও এক মহিলাকে লাল সুটকেস নিয়ে ট্রেনে উঠতে দেখা যায়। সেই সূত্র ধরে চেন্নাইয়ের গুডুভাঞ্চেরি এলাকার একটি ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ।

হাঁড়ি থেকে উদ্ধার দেহাংশ (Suitcase murder)
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভাড়াবাড়ি থেকেই আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে। ঘরের মধ্যেই একটি বিরিয়ানির রান্নায় ব্যবহৃত বড় পাত্র বা হাঁড়ির ভেতর ওই দেহাংশগুলি ফেলে রাখা হয়েছিল। পাশাপাশি, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ওই মহিলার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

সন্ধানে পুলিশ (Suitcase murder)
সিসি ক্যামেরায় চিহ্নিত হওয়া ওই পুরুষ ও মহিলার খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এবং মৃত মহিলার পরিচয়ও জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসিটিভি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতারে এবং ঘটনার মূল রহস্য উন্মোচনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ
Rape attempt: আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, দুর্গাপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

