Tollygunge
Bengal Liberty: ওয়াক্ফ সম্পত্তি অবৈধ ভাবে দখল করে তৈরি করা শাসক দলের একটি পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়। কলকাতা পুরসভা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে বুলডোজার দিয়ে ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই এলাকার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।

অভিযোগ রয়েছে, ওয়াক্ফ বোর্ডের জমিতে সম্পূর্ণ নিয়মবহির্ভূত ভাবে এবং কোনও রকম বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক কার্যালয়টি চালিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। শুধু তা-ই নয়, অতীতে রাজ্যে ক্ষমতাসীন থাকাকালীন তৃণমূল সরকার বিভিন্ন সরকারি ও ধর্মীয় সম্পত্তি দখলের রাজনীতি করেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনুভূতি বা স্বার্থকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ‘তেজপাতা’ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে—এমন অভিযোগও জোরালো ভাবে উঠতে শুরু করেছে। সাম্প্রতিক এই ঘটনা সেই পুরনো অভিযোগগুলিকেই আরও এক বার প্রমাণ করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এ দিন উচ্ছেদ অভিযান চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার নামানো হলে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মী-সমর্থকেরা চড়াও হন এবং কাজে বাধা দেন বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত টালিগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে স্থানীয়দের তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
শহরের বুকে ওয়াক্ফ সম্পত্তি জবরদখল করে রাজনৈতিক কার্যালয় গড়ার এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুনঃ
Abhijeet Dipke FIR: স্কুলে ঢুকে ‘দাদাগিরি’! এফআইআরের মুখে ‘ককরোচ’ নেতা অভিজিৎ

