Weather Alert
Bengal Liberty : পরপর কয়েক দিন চড়া রোদের পর ফের বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে নতুন সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মিলতে পারে স্বস্তির বৃষ্টি। আজ, রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে সেটি। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
রবিবার দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশপাশে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপটও দেখা যেতে পারে। সব মিলিয়ে রবিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বদলের ইঙ্গিত। আর উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

আরও পড়ুন :
Arabul Islam : আরাবুলের গাড়ি লক্ষ্য করে ইট! দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে হামলায় তির ISF-এর দিকে

