Bangladesh
Bengal Liberty
মাদক সেবনে বাধা দেওয়ায়(Bangladesh)বাংলাদেশের রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং পুত্র-কন্যাকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো-তে প্রকাশিত পুলিশের বয়ান অনুযায়ী, ধৃতরা হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।

পুলিশের প্রাথমিক তদন্ত(Bangladesh)
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত শুক্রবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে মাদক সেবন করছিলেন ওই দুই যুবক। শব্দ শুনে ছাদে গিয়ে তাঁদের মাদক সেবনে বাধা দেন ওই শিক্ষক। তাঁরা কীভাবে সেখানে এলেন, তা নিয়েও প্রশ্ন করেন তিনি। অভিযোগ, এরপরই গলায় তোয়ালে পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে খুন করা হয়। দীর্ঘক্ষণ স্বামী ছাদ থেকে না নামায় তাঁর স্ত্রীও ছাদে যান। অভিযোগ, সেখানেই তাঁকেও খুন করেন দুই অভিযুক্ত। এরপর বাড়ির নীচে নেমে তাঁদের ছেলে ও মেয়েকেও খুন করা হয় বলে পুলিশের দাবি। পরে ঘটনাকে অন্য দিকে ঘোরাতে বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড করে গভীর রাতে পালিয়ে যান অভিযুক্তরা।
সূত্র ধরেই তল্লাশি(Bangladesh)
তদন্তে বাড়ির ভিতরে একটি টেবিলের উপর ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, একটি সোনার চুড়ি আগুনে পুড়িয়ে পরীক্ষা করার প্রমাণও মেলে। সেই সূত্র ধরেই দুই ভাইকে চিহ্নিত করা হয় বলে পুলিশের দাবি। পুলিশের বয়ান অনুযায়ী, মুগ্ধ দাস রংপুর বাজারে মাছের দোকানে কাজ করতেন এবং সিদ্ধার্থ দাস একটি সোনার দোকানে কারিগর ছিলেন। সেই সূত্র ধরেই তল্লাশি চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই পরিবারের চার সদস্যের মৃত্যু এবং তার নেপথ্যে মাদক সেবনে বাধা দেওয়ার অভিযোগে রংপুরের এই ঘটনা ঘিরে গোটা বাংলাদেশেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।


