Brazil Football Team
Bengal Liberty
ভারতের মাটিতে ঐতিহাসিক ম্যাচ খেলতে(Brazil Football Team)আসার কথা ব্রাজিলের। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নামার কথা ভিনিসিয়াস জুনিয়রদের। ম্যাচের প্রস্তুতি দেখতে ইতিমধ্যেই কলকাতায় এসে যুবভারতী ক্রীড়াঙ্গন, অনুশীলনের মাঠ, হোটেল এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তবে কলকাতা সফরের পরই তাঁদের বাংলাদেশ সফর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

বাংলাদেশে কেন ব্রাজিল কর্তারা(Brazil Football Team)
কলকাতা থেকে সরাসরি ঢাকায় পৌঁছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন ব্রাজিলিয়ান কর্তারা। জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠ, অনুশীলনের মাঠ, জিম এবং রিকভারি ব্যবস্থাও পরীক্ষা করেন তাঁরা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত ম্যাচের আগে কি বাংলাদেশে অনুশীলন করতে পারে ব্রাজিল দল?

ভিনিসিয়াসদের অনুশীলন বাংলাদেশে(Brazil Football Team)
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল জানিয়েছেন, ব্রাজিলিয়ান প্রতিনিধি দলের সঙ্গে সব সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে। ভারত সফরের আগে বা পরে বাংলাদেশে ব্রাজিল দলের অনুশীলন, এমনকি বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
যুবভারতীর মাঠ নিয়েও আলোচনা(Brazil Football Team)
এর আগে কলকাতায় এসে ব্রাজিলিয়ান প্রতিনিধি দল যুবভারতীর মূল মাঠ এবং অনুশীলনের মাঠ অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করে। মাঠের ঘাসের অবস্থা, ঘাসের ঘনত্ব এবং অন্যান্য পরিকাঠামো নিয়েও তাঁদের বিশেষ নজর ছিল। সূত্রের খবর, মাঠের মান আরও উন্নত করার পরামর্শও দেওয়া হয়েছে। প্রয়োজনে ম্যাচের আগে ফের কলকাতায় এসে শেষ দফার পরিদর্শন করতে পারেন ব্রাজিল কর্তারা। ভারতের মাটিতে ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দলের এটি হতে চলেছে প্রথম ম্যাচ। ফলে ভারতীয় ফুটবলের ইতিহাসে এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচের আগে বাংলাদেশে ব্রাজিলের সম্ভাব্য অনুশীলনের জল্পনা দুই বাংলার ফুটবল মহলেই বাড়তি উত্তেজনা তৈরি করেছে।


