CM Suvendu Adhikari
Bengal Liberty
এবার শরণার্থীদের নাগরিকত্বের শংসাপত্র(CM Suvendu Adhikari)দেবে রাজ্য। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা—CAA-তে আবেদনকারী যোগ্য শরণার্থীদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়ায় এবার সরাসরি যুক্ত হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেটের মাধ্যমে রাজ্যকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। জেলা শাসকদের মাধ্যমে দ্রুত শুনানি করে সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

CAA- তে আবেদনের নির্দেশ (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৩০ হাজার আবেদনের মধ্যে ২৩ হাজার সার্টিফিকেট দেওয়া হয়েছে। বাকি প্রায় ২ লক্ষ ৭ হাজার আবেদনকারীর প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি, এখনও যাঁরা CAA-তে আবেদন করেননি, তাঁরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসা হিন্দু শরণার্থী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

জেলাস্তরে প্রক্রিয়া (CM Suvendu Adhikari)
জেলা স্তরে কীভাবে এই প্রক্রিয়া এগোবে, তার দায়িত্বও জেলা শাসকদের দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় আবেদন যাচাই, শুনানি এবং সার্টিফিকেট প্রদানের কাজ দ্রুত করার কথা জানিয়েছে রাজ্য।তবে CAA নিয়ে এই ঘোষণা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। কারণ, বিজেপি বিরোধী দলে থাকাকালীন বারবার দাবি করেছিল, ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আসা যোগ্য শরণার্থীদের CAA-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে CAA-কে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছিল বিজেপি।
রাজ্যের দায়িত্ব (CM Suvendu Adhikari)
এবার সেই CAA-র আওতাতেই আবেদনকারী যোগ্য শরণার্থীদের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব রাজ্যের হাতে আসায় বিজেপির বক্তব্য, যে আইনের বিরোধিতা করে এত দিন তৃণমূল মানুষকে ভয় দেখিয়েছে, ক্ষমতায় এসে সেই CAA-রই সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। ফলে CAA-কে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণা।


