CM Suvendu Adhikari
Bengal Liberty : আজ, সোমবার থেকেই রাজ্যে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল (CM Suvendu Adhikari)। নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনওভাবেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। গত বিধানসভা অধিবেশনেই পেশ করা হয়েছিল গুন্ডাদমন বিল (CM Suvendu Adhikari )। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই গ্রেফতার হতে চলেছেন? এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১১০ দিনে সব চাইলে কি হয়? ওটা তো অনেক বড় কাজ। এত তাড়াহুড়ো করছেন কেন? ৬০ মাসের জন্য তো জিতিয়েছেন, সবে ১১০ দিন হয়েছে!” এর পাশাপাশি তিনি আরও বলেন, “দুর্নীতিগ্রস্ত পিসি-ভাইপো এবং তাঁদের দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে।”

অভিষেককে নিয়ে ‘তাড়াহুড়ো’ নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
দুর্নীতির বিরুদ্ধে ভোটারদের রায়কে সামনে রেখে এদিন সরাসরি ‘পিসি-ভাইপো’কে নিশানা করেন শুভেন্দু। তাঁর দাবি, শুধু উন্নয়নের প্রতিশ্রুতির জন্য মানুষ বিজেপিকে ভোট দেয়নি। দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং সেই সম্পত্তি নিলামে তুলে টাকা সরকারি কোষাগারে জমা করাও ছিল মানুষের প্রত্যাশা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি কবে হবে, সেই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই কার্যত কোনও সময়সীমা বেঁধে দেওয়ার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারকে ৬০ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ধীরে ধীরে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিষেককে ঘিরে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রেও তাঁর বার্তা স্পষ্ট-আইনি প্রক্রিয়া মেনেই এগোবে সরকার।

সরকারি সম্পত্তি নষ্টে তিনগুণ ক্ষতিপূরণ (CM Suvendu Adhikari)
এদিনের সাংবাদিক বৈঠকের অন্যতম বড় ঘোষণা গুন্ডাদমন আইন নিয়ে। মুখ্যমন্ত্রী জানান, সোমবার থেকেই এই আইনের একটি অংশ পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না। অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। সেই ক্ষতিপূরণের পরিমাণ হবে ক্ষতির তিন গুণ। এর সঙ্গে যুক্ত হবে সুদও। পুলিশের উপর হামলার ঘটনাতেও কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা বা সরকারি সম্পত্তির ক্ষতি করার ক্ষেত্রে কোনও রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

গত বিধানসভা অধিবেশনেই রাজ্য সরকার বিধানসভায় গুন্ডাদমন বিল পেশ করেছিল। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাশও হয়। এরপর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। রাজ্যপাল বিলে সই করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই পর্বের পরই সোমবার থেকে আইনের একটি অংশ কার্যকর হওয়ার কথা জানালেন শুভেন্দু।
আরও পড়ুন:
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে ৭০২ কোটির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত! জানাল ED

