Congress Matua Join
Bengal Liberty: রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের আবহে ঘাসফুল ও অন্যান্য শিবিরের মোহভঙ্গ করে এবার কংগ্রেসে যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের বহু বিদগ্ধ মানুষ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে সামিল হন শ্রী সুকৃতি রঞ্জন বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
যোগদান মঞ্চ থেকেই বর্তমান রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তীব্র আক্রমণ শানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি রাজ্য সরকারের নীতি ও কার্যকারিতা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন।
হোটেল ও আবাসন নীতি নিয়ে প্রশ্ন (Congress Matua Join)
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জেরে হোটেল বন্ধ করার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বৈধ কাগজপত্র বা পেপার থাকা হোটেলগুলিকে কেন সমস্যায় ফেলা হচ্ছে? বাইরের থেকে আসা পর্যটকরা কোথায় থাকবেন? অবৈধ প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, কিন্তু বৈধ ব্যবসায়ীদের যেন হয়রানি না করা হয়।
ফুটপাতে রান্নার ব্যবস্থা ও পুনর্বাসন (Congress Matua Join)
ফুটপাতে সাধারণ মানুষের দুধ গরম করা বা রান্নার বিষয়টিকে সামনে এনে তিনি বলেন, কলকাতা পুলিশের কি কোনো ইনফরমেশন নেই যে তাঁরা কোথা থেকে আসছেন বা কোন জেলার বাসিন্দা? তাদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে আকস্মিক হেনস্তা করা উচিত নয়।
ভোটার তালিকা ও ডিলিমিটেশন সমস্যা (Congress Matua Join)
আসন্ন কলকাতা কর্পোরেশনের ডিলিমিটেশন এবং ম্যাপিং প্রক্রিয়ার আগে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম এখনও না ওঠায় সাধারণ মানুষকে যে সমস্যার মুখে পড়তে হচ্ছে, সে বিষয়ে সরব হন তিনি।
কলেজে জিবি (GB) মেম্বার নিয়োগ (Congress Matua Join)
বিভিন্ন কলেজের গভর্নিং বডিতে প্রকৃত শিক্ষাবিদদের বদলে পূর্বের কায়দাতেই রাজনৈতিক অনুগতদের বসিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

বন্যা ত্রাণ ও দুর্নীতি (Congress Matua Join)
সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ত্রাণ বন্টনে যাতে কোনোভাবেই দলীয় নিয়ন্ত্রণ বা স্বজনপোষণ না থাকে, তা নিশ্চিত করার দাবি জানান।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও নিরাপত্তা (Congress Matua Join)
লাগামছাড়া পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং ১০০ দিনে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারাতলার দুর্ঘটনার পর বিল্ডিং অডিটের কথা বলা হলেও মাত্র দুটি গরমিল মেলায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সব মিলিয়ে, শতদিনের কাজের খতিয়ান তুলে ধরে কংগ্রেসের এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল।

