England Controversy
Bengal Liberty
ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছে পানশালায়(England Controversy)মারামারি নতুন কোনও ঘটনা নয়। অতীতে একাধিক বার বিভিন্ন বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ডের নামী ক্রিকেটারদের নাম। সম্প্রতি বেন স্টোকস থেকে শুরু করে বেন ডাকেট, হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন— একাধিক ক্রিকেটারের নাম বিতর্কে উঠে এসেছে। এমনকি জো রুটের নাক ফাটিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অজি তারকা ডেভিড ওয়ার্নার। এ বার ফের একই ধরনের ঘটনার অভিযোগ। পানশালায় মারামারির ঘটনায় গ্রেফতার হলেন ইংল্যান্ড ও সানরাইজার্সের তারকা ব্রাইডন কার্স। এই ঘটনাতেও তাঁর সঙ্গে ছিলেন বেন স্টোকস। বার বার এই ধরনের ঘটনায় ইংল্যান্ড ক্রিকেটের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। একই সঙ্গে বিতর্কিত হচ্ছে ক্রিকেটারদের ভাবমূর্তিও।

ঘটনার বিবরণ(England Controversy)
সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে রাজকীয় টেস্ট ম্যাচে জয়ের পর কয়েক জন সতীর্থকে নিয়ে শনিবার রাতে ডার্বির একটি পানশালায় গিয়েছিলেন কার্স। সেখানেই পানীয়কে কেন্দ্র করে দুই দলের মধ্যে তর্ক শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কার্স এবং তাঁর সতীর্থরা সেখানে চড়াও হন।

পানশালার মালিক পুলিশে খবর দিলে স্থানীয় পুলিশ কার্স-সহ তাঁর কয়েক জন সতীর্থকে গ্রেফতার করে বলে সূত্রের দাবি।ঘটনার পর ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে বলা হয়েছে, “ডার্বিতে যে ঘটনা ঘটেছে, তা আমরা জানি। ঘটনার তদন্ত চলছে। কোনও পদক্ষেপ করা হলে তা জানিয়ে দেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কলঙ্কিত ইংল্যান্ডের ক্রিকেট(England Controversy)
ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে পানশালার বিতর্ক নতুন কিছু নয়। অতীতেও এই ধরনের ঘটনায় একাধিক বার ক্রিকেটারদের নাম জড়িয়েছে। সেই বিতর্কিত তালিকায় এ বার যুক্ত হল ব্রাইডন কার্সের নাম। বার বার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং অভিজ্ঞ ক্রিকেটারদের তরফে সতর্কবার্তা দেওয়া হলেও এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। ইংল্যান্ডের ক্রিকেট ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে— এমনই মন্তব্য করছেন অনেকে। এই ঘটনার জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। তদন্তের পর আদৌ ব্রাইডন কার্সের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয় কি না, সে দিকেই নজর ক্রিকেটমহলের।


