Mahua Moitra
Bengal Liberty:
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্য দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা যাবে নাMahua Moitra। মামলার পরবর্তী শুনানি ২৭ অগস্ট।

মামলার সূত্রপাত (Highcourt on Mohua Moitra)
ঘটনার সূত্রপাত কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের আদালতে হাজিরা ঘিরে। একটি মামলায় সাংসদের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই সময় আদালতের বাইরে কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিম ছোড়ার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। তবে নির্ধারিত দিনে মহুয়া আদালতে হাজির হননি। পরে একটি অডিয়ো-ভিডিয়ো বার্তায় ওই মহিলাদের উদ্দেশে মহুয়া মন্তব্য করেন, বোরখা পরে ডিম ছুড়লে তাঁদের চেনা যাবে না।

মহুয়ার সেই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, তদন্তে পুলিশকে সহযোগিতা করছেন না সাংসদ এবং একাধিক বার আদালতে হাজিরার নির্দেশ এড়িয়ে গিয়েছেন তিনি। এর পরেই নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
নিম্ন আদালতে চ্যালেঞ্জ(Highcourt on Mohua Moitra)
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। সোমবার শুনানিতে তাঁর আইনজীবী দাবি করেন, রাজনৈতিক কারণে পরিকল্পিত ভাবে সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। যদিও আদালতের পর্যবেক্ষণ, অভিযোগগুলি জামিনযোগ্য হলেও একজন সাংসদের আদালতে হাজিরা দেওয়া উচিত ছিল।
দুই পক্ষের বক্তব্য শোনার পরই আপাতত গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। ফলে ৩১ অগস্ট পর্যন্ত স্বস্তিতে থাকছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।


