Hospital fire
Bengal Liberty: সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের একটি ভেন্টিলেটর থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে শিশু বিভাগে (NICU/SNCU)। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন সদ্যোজাত শিশুর।
কীভাবে ঘটল এই বিপর্যয়? (Hospital fire)
সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের শিশু পরিচর্যা ইউনিটে হঠাৎ বিকট শব্দে ভেন্টিলেটর বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়।মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো ওয়ার্ড। সেই সময় ওই ওয়ার্ডে মোট ৩৯ জন সদ্যোজাত চিকিৎসাধীন ছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শিশুদের উদ্ধার করার কাজ শুরু হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

হতাহত ও পরিস্থিতি (Hospital fire)
অধিকাংশ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও, তিন জন সদ্যোজাতকে বাঁচানো যায়নি। আগুনে গুরুতর দগ্ধ হওয়া এবং ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাদের মৃত্যু হয়। এছাড়া আরও বেশ কয়েকজন শিশু গুরুতর জখম ও অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাদের অন্য উন্নত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রশাসনের উচ্চপর্যায় তদন্তের নির্দেশ (Hospital fire)
এই মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না এবং প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক গাফিলতি রয়েছে কি না—তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
Suitcase murder: বিরিয়ানির হাঁড়ি থেকে লাল স্যুটকেস, মহিলার দেহাংশ উদ্ধারের ঘটনায় নয়া মোড়

