India news
Bengal liberty
একদিকে রাশিয়ার রাজধানী মস্কোয়(India news)পৌঁছে ভারত-রাশিয়া বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার আলোচনায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে চিনের রাজধানী বেজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একই সময়ে দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও কৌশলগত অংশীদারের সঙ্গে ভারতের এই উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

মস্কোয় বাণিজ্য বৈঠকে জয়শঙ্কর(India news)
২৩ ও ২৪ অগস্ট রাশিয়া সফরে গিয়েছেন এস জয়শঙ্কর। সফরে ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ২৭তম বৈঠকে অংশ নেওয়ার কথা তাঁর। রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানো, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
ল্যাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক যুক্ত হতে পারে পুতিন(India news)
মস্কো সফরে রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও এই বৈঠকে উঠে আসতে পারে। রাশিয়া ও ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে বেজিংয়ে অজিত ডোভাল(India news)
মস্কোয় যখন জয়শঙ্করের কূটনৈতিক ব্যস্ততা, ঠিক তখনই চিনে গুরুত্বপূর্ণ আলোচনায় নামছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনা বিদেশমন্ত্রী ও বিশেষ প্রতিনিধি ওয়াং ই-র সঙ্গে ভারত-চিন বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম বৈঠকে অংশ নেওয়ার কথা ডোভালের। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
দুই দিকে ভারতের কূটনৈতিক বার্তা বড় কিছুরই অপেক্ষা(India news)
রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি চিনের সঙ্গে সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা—একই সময়ে মস্কো ও বেজিংয়ে ভারতের দুই শীর্ষ কূটনৈতিক মুখের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসন্ন ব্রিকস বৈঠকের আগেও এই দুই সফর ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


