Khelo India
Bengal Liberty
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশের(Khelo India)ভবিষ্যৎ ক্রীড়াবিদ ও তরুণ প্রজন্মের জন্য এক মেগা উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করতে আগামী ২৭ আগস্ট দেশজুড়ে আয়োজিত হচ্ছে বৃহৎ জনসংযোগ কর্মসূচি ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ—খেল কি বাত, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে’। এই বিশেষ প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যোগ দিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা(Khelo India)
এক ছাতার তলায় দেশের দেড় হাজার প্রতিষ্ঠান(Khelo India)
কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ থাকছে না। আইআইটি (IIT), আইআইএম (IIM), এনআইটি (NIT), এইমস (AIIMS)-সহ দেশের প্রথম সারির ১,৫০০-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এই আয়োজনে অংশ নেবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের পরই প্রতিটি কেন্দ্রে শুরু হবে ক্রীড়া সংক্রান্ত নানা কর্মসূচি।
মহাতারকাদের উপস্থিতি(Khelo India)
থাকছেন ভারতীয় ক্রীড়াজগতের মহাতারকারা(Khelo India)
অনুষ্ঠানের মূল আকর্ষণ দেশের কৃতী অ্যাথলিটদের উপস্থিতি। তরুণ প্রতিভাদের অনুপ্রেরণা জোগাতে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া, অলিম্পিক পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল, বক্সার মেরি কম, শুটার গগন নারাং, জিমন্যাস্ট দীপা কর্মকার, হকি তারকা পি আর শ্রীজেশ, অ্যাথলেটিক্স কিংবদন্তি পি টি ঊষা এবং অঞ্জু ববি জর্জের মতো নক্ষত্রেরা। তাঁরা তরুণদের সঙ্গে নিজেদের কেরিয়ারের চড়াই-উতরাই এবং অভিজ্ঞতার গল্প ভাগ করে নেবেন।
লক্ষ্য ২০৩৬ অলিম্পিকস(Khelo India)
প্রত্যন্ত স্তর পর্যন্ত প্রশিক্ষণ এবং বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামোর বিস্তার এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বৈজ্ঞানিক পদ্ধতিতে আগাম প্রতিভা অন্বেষণ করে তাঁদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। যুব নেতৃত্বের উপর জোর দিয়ে দেশের ক্রীড়া পরিকাঠামো গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং খেলাধুলার পাশাপাশি যুবসমাজকে আগামীর জন্য প্রয়োজনীয় দক্ষতায় স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এবার দেখার, ভারতের ক্রীড়াজগতে এর হাত ধরে আর কোন নতুন পালক যুক্ত হয়।


