Mahua Moitra
Bengal Liberty
কৃষ্ণনগর সার্কিট হাউস থেকে(Mahua Moitra)গভীর রাতে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘিরে আইনি লড়াই এবার পৌঁছেছে দেশের শীর্ষ আদালতে। কিন্তু সেই মামলায় দ্রুত শুনানির আবেদন করেও আপাতত স্বস্তি পেলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করেনি। প্রধান বিচারপতি স্পষ্ট জানান, “আমরা এই আবেদন গুরুত্ব দিচ্ছি না।”

আসল ঘটনা(Mahua Moitra)
ঘটনার সূত্রপাত গত ১৪ অগস্ট। কৃষ্ণনগর সার্কিট হাউসে থাকার সময় গভীর রাতে জেলা প্রশাসনের তরফে মহুয়া মৈত্রকে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন সাংসদ। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের তরফে সুরক্ষাকবচ থাকা সত্ত্বেও প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা মাঝরাতে তাঁকে বের করে দেওয়ার পদক্ষেপ কীভাবে নেন। একই সময়ে সার্কিট হাউসের বাইরে বিক্ষোভকারীদের জমায়েত নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ।
মহুয়ার প্রশ্ন(Mahua Moitra)
এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন মহুয়া। তাঁর আইনজীবীর দাবি, একজন নির্বাচিত সাংসদের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ শুধু ব্যক্তিগত অধিকারের বিষয় নয়, সাংবিধানিক কাঠামো এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গেও যুক্ত। সেই কারণেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা।
আবেদন শুনল না আদালত(Mahua Moitra)
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মহুয়ার আইনজীবীরা মামলাটি জরুরি ভিত্তিতে শুনতে চান। তাঁদের বক্তব্য ছিল, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মাঝরাতে প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত গুরুতর বিষয়। কিন্তু সেই আর্জিতে আপাতত সাড়া দিল না সুপ্রিম কোর্ট।
আইনী লড়াইয়ে ধাক্কা(Mahua Moitra)
ফলে কৃষ্ণনগর সার্কিট হাউস-কাণ্ডে মহুয়ার আইনি লড়াইয়ে এই মুহূর্তে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর, পরবর্তী শুনানিতে এই মামলার গতিপথ কোন দিকে যায়।


