Mamata on Agnimitra
Bengal Liberty
ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা(Mamata on Agnimitra)পালের পদক্ষেপ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। বিরোধীদের সমালোচনার মুখেও নিজের সিদ্ধান্তে অনড় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই আবহেই মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে নাম না করে অগ্নিমিত্রাকে নিশানা করেন মমতা। তাঁর বক্তব্য, “দরিদ্র হওয়া কারও অপরাধ নয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়।” আর এই মানবিকতার প্রশ্নেই এখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে।

মমতার বিরোধিতা (Mamata on Agnimitra)
ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিটের ওই গৃহহীন পরিবারের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত বলেও দাবি করেছেন মমতা।
কিন্তু মমতার এই বক্তব্যকেই এবার রাজনৈতিক অস্ত্র করছে বিজেপি। তাদের প্রশ্ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিকতার কথা আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই মানবিকতার বাস্তব প্রয়োগ তাঁর ১৫ বছরের সরকারের আমলে কোথায় ছিল? এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও যদি একাধিক পরিবারকে ফুটপাতকে আশ্রয় করে জীবন কাটাতে হয়, তাহলে তার দায় কার?
মমতার দায় স্বীকার (Mamata on Agnimitra)
বিজেপির পাল্টা বক্তব্য, আজ অগ্নিমিত্রা পালের একটি পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে মমতা নিজেই যখন বলছেন, ওই পরিবারের থাকার জায়গা নেই এবং তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন, তখন প্রশ্ন উঠছে—এই পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা এত দিন হয়নি কেন? আবার মমতা নিজেই বলেছেন, তাঁদের সরকার একাধিক শেল্টার তৈরি করেছিল। তাহলে সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এখনও মানুষকে ফুটপাথে সংসার করতে হচ্ছে?

ফলে বিজেপির কটাক্ষ, বিরোধী শিবিরকে আক্রমণ করতে গিয়ে কি নিজের ১৫ বছরের সরকারের ব্যর্থতারই পরোক্ষ স্বীকারোক্তি করে ফেললেন মমতা? যে সমস্যাকে আজ মানবিকতার প্রশ্নে তুলে ধরা হচ্ছে, সেই সমস্যার স্থায়ী সমাধান এত বছরেও কেন হল না? এই প্রশ্নেই এখন তৃণমূল-বিজেপি সংঘাত আরও তীব্র হয়েছে। ফুটপাথে দুধ গরম করার ঘটনাকে ছাপিয়ে বিতর্ক এখন এসে দাঁড়িয়েছে ‘মানবিকতা বনাম ফুটপাত দখলমুক্তি’-র প্রশ্নে। এই দুই রাজনৈতিক অবস্থানের সংঘাতেই নতুন মাত্রা পেয়েছে বিতর্ক। মমতার বক্তব্যকে সামনে রেখে তৃণমূল অগ্নিমিত্রার বিরুদ্ধে সরব, আর বিজেপি পাল্টা তৃণমূলের দীর্ঘ শাসনকাল এবং গৃহহীন মানুষের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে।


