ABVP On Jadavpur
Bengal Liberty:
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “যাদবপুরে কিছু হয়নি। সব স্বাভাবিক রয়েছে। আজও ক্লাস হয়েছে। কোনও সমস্যা নেই।” তবে একইসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেলের কিছু ছবি ও ভিডিয়ো মুখ্যমন্ত্রীর দফতরে এসেছে। কয়েকজন ছাত্র সেই ছবি ও ভিডিয়ো CMO-তে(Suvendu on Jadavpur University) পাঠিয়েছেন এবং সেগুলি যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

CMO – র পোস্ট (Suvendu on Jadavpur University)
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে CMO-র সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে দাবি করা হয়, CM Grievance Cell-এর মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের বয়েজ হস্টেলের ভিতরের কিছু উদ্বেগজনক ছবি ও ভিডিয়ো এসেছে। অভিযোগ, সেখানে আপত্তিকর, হিংসাত্মক, সমাজবিরোধী এবং দেশবিরোধী দেওয়াল লিখন ও ছবি রয়েছে।
CMO-র পোস্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরেজমিনে তদন্ত করে বিষয়টি যাচাই করার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে দেওয়াল লিখন সরানো, জড়িতদের চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করা হয়েছে।

Suvendu on Jadavpur University
যাদবপুরে সম্প্রতি দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার পরেই এই নতুন বিতর্ক। ফলে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন, বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক এবং পঠনপাঠন চলছে, অন্যদিকে CMO-র পোস্টে হস্টেলের ভিতরের দেশবিরোধী বার্তা নিয়ে তদন্তের নির্দেশের কথা জানানো হয়েছে। দুই বক্তব্য মিলিয়ে যাদবপুর নিয়ে রাজ্য সরকারের অবস্থানও স্পষ্ট হচ্ছে।
শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হিংসা কিংবা কোনও ধরনের দেশবিরোধী কার্যকলাপ, কোনওটাই বরদাস্ত করা হবে না বলে কার্যত কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক সংঘর্ষের আবহে CMO-র এই বার্তার জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ চন্দ্র সূর্যকে গ্রহ বানিয়ে ফের ‘মিমের রসদ’ মমতার!

