Bengal Liberty
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পুণ্যতিথিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সোমবার অরুণ জেটলির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন স্বপন দাশগুপ্ত। অরুণ জেটলিকে একজন অর্থনীতিবিদ, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন তিনি। স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, অরুণ জেটলির চিন্তাভাবনা, অর্থনৈতিক দূরদর্শিতা এবং দেশসেবার প্রতি তাঁর অঙ্গীকার আজও পথ দেখায়।

স্বপন দাশগুপ্ত অরুণ জেটলির ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ী হিসেবে পরিচিত ছিলেন। অরুণ জেটলিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানান স্বপন দাশগুপ্ত। তার কাছ থেকে পাওয়া রাজনৈতিক ও বিচক্ষণতার পাঠ স্বপন দাশগুপ্ত বিভিন্ন সময় জনসমক্ষে ও লেখায় স্মরণ করেছেন।

একই সঙ্গে তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথাও স্মরণ করেন তিনি। উল্লেখ্য, অরুণ জেটলি ২০১৯ সালের ২৪ অগস্ট প্রয়াত হন। বিজেপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে তাঁর সময়ে একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত ও সংস্কার কার্যকর হয়েছিল।

