TMC Scam
Bengal Liberty
পূর্বতন সরকারের আমলে একের পর(TMC Scam)এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বর্তমান সরকারের আমলেও তৎকালীন সরকারের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগের দীর্ঘ তালিকা সামনে এসেছে। চাকরি দুর্নীতি, আবাস যোজনায় অনিয়ম তো ছিলই, এর পাশাপাশি তোলাবাজি, কাটমানির মতো একাধিক অভিযোগও সামনে এসেছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে।

এই আবহেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিদেশি আফগান নাগরিক আবদুল্লা খান ভুয়ো পরিচয়ে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করছিলেন। তাঁকে এই কাজে সাহায্য করেছিলেন এক ভারতীয় যুবক, শঙ্কর বণিক। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে নেপাল এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও দেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। কিন্তু শেষরক্ষা হল না। শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি ইমিগ্রেশন এবং খড়িবাড়ি থানার যৌথ অভিযানে ধরা পড়লেন ওই আফগান নাগরিক। তাঁকে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় যুবককেও গ্রেফতার করা হয়েছে।

বিদেশি নাগরিকের ভুয়ো পরিচয়(TMC Scam)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আফগান যুবকের নাম আবদুল্লা খান। এত দিন তিনি নিজের পরিচয় গোপন রেখে হাওড়ার শিবপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ছিলেন বলে অভিযোগ। অন্যদিকে, শঙ্কর বণিকের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। ইমিগ্রেশন ব্যবস্থার নজরদারির সূত্র ধরেই দু’জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডরকে ব্যবহার করে আন্তর্জাতিক স্তরে অনুপ্রবেশ ও পালানোর সম্ভাব্য ছক নিয়েও প্রশ্ন উঠছে।

সীমান্ত পারাপারের ছক বানচাল(TMC Scam)
বহু দিন ধরেই আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। ভুয়ো নথি ব্যবহার করে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং দেশ ছেড়ে পালানোর চেষ্টার ঘটনাও এর আগে সামনে এসেছে। সেই অভিজ্ঞতা থেকেই সীমান্তে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই ধারাবাহিক নজরদারির ফলেই এই অভিযান সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে। ধৃতদের আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই আফগান নাগরিক ভারতে প্রবেশ করেছিলেন, কীভাবে ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন বসবাস করছিলেন এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠছে তৎকালীন সরকারের আমলের প্রশাসনিক ব্যবস্থা ও নথিপত্রের নিরাপত্তা নিয়ে। একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মধ্যেই এবার বিদেশি নাগরিকের ভুয়ো পরিচয়ে ভারতে বসবাসের ঘটনা সামনে আসায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পর যেমন প্রশ্ন করা হত—আজ স্কুলে নতুন কী শিখলে? তেমনই নতুন সরকারের আমলে রাজনৈতিক মহলে যেন প্রতিদিনই প্রশ্ন উঠছে—তৎকালীন সরকারের আমলের আর কী নতুন অভিযোগ সামনে এল? এবার এই ঘটনার তদন্তে আর কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর থাকবে।

