WBMES Private Practice
Bengal Liberty
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের(WBMES Private Practice)পক্ষ থেকে সরকারি হাসপাতালের চিকিৎসক ও অনুষঙ্গী শিক্ষকদের ব্যক্তিগত প্র্যাকটিস বা প্রাইভেট প্র্যাকটিস নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য ভবনের এমএ (এমইএস) শাখা থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে রোগীদের চিকিৎসার স্বার্থে কড়াকড়ি আরও বাড়াল রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে(WBMES Private Practice)
২০০৬ সালের ডব্লিউবিএমইএস (WBMES) নিয়ম অনুযায়ী জনস্বার্থে বা প্রয়োজনে চিকিৎসক ও শিক্ষকদের প্র্যাকটিসের সুবিধার্থে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে পারে সরকার। সেই নিয়মকে সামনে রেখেই এবার নির্দেশিকা দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট কোনো রোগীর অ্যাডমিশন বা ভর্তির দিন এবং তার পরবর্তী ৪৮ ঘণ্টা—অর্থাৎ সামগ্রিকভাব ভর্তি হওয়ার পর থেকে মোট ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট চিকিৎসক ও অধ্যাপকরা কোনোভাবেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। রোগী পরিষেবার মান আরও উন্নত করা এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিবিড় ও ঘনিষ্ঠ নজরদারির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ডিরেক্টর ও সংশ্লিষ্ট দফতরে এই কপি পাঠানো হয়েছে।


