Weather Alert
Bengal Liberty : ফের নিম্নচাপের প্রভাবে বদলেছে বাংলার আবহাওয়ার চিত্র (Weather Alert)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আজ, সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ শহরতলির বিভিন্ন এলাকাতেও যে কোনও সময় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির পরিস্থিতি খুব একটা বদলাবে না। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় সপ্তাহের বেশিরভাগ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা, সেখানে উত্তরবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই সীমাবদ্ধ থাকতে পারে পরিস্থিতি। সপ্তাহজুড়ে আকাশের মুখ ভার থাকার পাশাপাশি মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন :
Jadavpur University: পঠনপাঠন ফিরছে, সঙ্গে ফিরছে রাজনৈতিক উত্তাপ! সোমবার যাদবপুরে জোড়া কর্মসূচি

