Bengal Liberty
ফের পরীক্ষা বাতিল ঘিরে চরম উত্তেজনা ছড়াল। বিহারের পাটনায় ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিল ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে (Bihar Exam)। মঙ্গলবার গান্ধী ময়দান থেকে রাজভবনের দিকে মিছিল করেন আন্দোলনকারী ছাত্ররা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র আন্দোলন ভঙ্গ করতে জল কামানের ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু ছাত্রদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সতর্ক করে জানায়, আর এগোতে দেওয়া হবে না। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ডিএসপি কামাখ্যা নারায়ণ সিং জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে সিনিয়র আধিকারিকদের আলোচনা হয়েছে। পড়ুয়ারা মিছিল বাতিল করে ফিরে যাবেন। তবে পরীক্ষা বাতিলের দাবিতে অনড় আন্দোলনকারীরা। বর্তমানে আন্দোলনকারীরা নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। ঘটনাকে কেন্দ্র করে পটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিস্তারিত আসছে

