Indo - China
Bengal Liberty
চীনের(Indo – China)সঙ্গে সীমান্তসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিতে বেজিং সফরে এনএসএ চিফ অজিত দোভাল। বেজিংয়ে চীনের ভাইস-প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুই দেশের ২৫তম দফার বিশেষ প্রতিনিধি (SR) পর্যায়ের সীমান্ত আলোচনার আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দু’দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা দুই দেশের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে চিনের কূটনৈতিক চাপের মোকাবিলায় ভারতও নিজের অবস্থান স্পষ্ট করছে। পাশাপাশি, আমেরিকার উদ্দেশেও ভারত কূটনৈতিক বার্তা দিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ। আলোচনায় আর কী কী বিষয় উঠে এসেছে, দেখে নেওয়া যাক এক নজরে।

বৈঠকের মূল বিষয়বস্তু(Indo – China)
সীমান্তে শান্তির বার্তা(Indo – China)
দুই নেতা ভারত-চিনের ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক(Indo – China)
অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে।
উচ্চপর্যায়ের কূটনীতি(Indo – China)
এই বৈঠকের পর অজিত দোভাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে মূল সীমান্ত আলোচনায় অংশ নেন। আগামী সেপ্টেম্বর মাসে ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও সামনে রয়েছে। ফলে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষ প্রতিনিধির বৈঠক(Indo – China)
২৫তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের (Special Representatives) বৈঠকের আগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চিনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী দিনে ফের কি দুই দেশের সম্পর্কে নতুন কোনও সমীকরণ তৈরি হবে? আমেরিকার তরফ থেকেও কি নতুন কোনও হস্তক্ষেপ দেখা যাবে? এই নিয়েই এখন জোর আলোচনা চলছে।


