Kolkata Metro
Bengal Liberty
পুজোর মুখে উত্তর কলকাতা ও ব্যারাকপুরবাসীর জন্য বড়সড় সুখবর আসছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো করিডোরের জন্য অনাপত্তি পত্র (NOC) দিল কলকাতা পুরসভা। বিটি রোড হয়ে প্রস্তাবিত এই মেট্রো করিডোরের কাজ ছাড়পত্র দিল কলকাতা পুরসভা।

শীঘ্রই চালু হবে নতুন রুট
পুরসভার তরফ থেকে জারি করা অনাপত্তি পত্রটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিটি রোডের বরানগর-ব্যারাকপুর মেট্রো করিডোরের জন্য কলকাতা পুরসভা NOC দিয়েছে, যা কলকাতা মেট্রোর ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতার উত্তরাঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলির গণপরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি যানজট কমানোর ক্ষেত্রেও এই মেট্রো করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাত্রীদের জন্য আরও আধুনিক ও নিরাপদ পরিবহন পরিষেবা গড়ে উঠবে।

প্রস্তাবিত এই ১২ কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডোর নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি ছিল ব্যারাকপুরবাসীর। কলকাতা পুরসভার ছাড়পত্র সেই দাবিপূরণের পথে আরও একধাপ এগোল। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। দীর্ঘদিনের অপেক্ষার পর পিঙ্ক লাইনে ছাড়পত্র মেলায় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন উত্তর কলকাতা ও ব্যারাকপুর এলাকার মানুষ। পুজোর আগে কলকাতা পুরসভার এই ছাড়পত্রে বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ নতুন গতি পাবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।

