Bengal Liberty:
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরোনোর সময় নিজেই জানান, এখন তিনি ভালো আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল (Mira Bhattacharjee)। তবে তিনি কিছুটা দুর্বল। তাই নিয়ম মেনে সময়মতো খাওয়াদাওয়া করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

শুক্রবার থেকে ভর্তি (Mira Bhattacharjee)
গত শুক্রবার তীব্র পেটে যন্ত্রণা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মীরা ভট্টাচার্য। এরপর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। একাধিক মেডিক্যাল পরীক্ষা করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে এন্ডোস্কোপি করার কথাও জানানো হয়েছিল।
শনিবার সন্ধ্যায় মীরা ভট্টাচার্যের সঙ্গে হাসপাতালে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরিবারের দাবি (Mira Bhattacharjee)
এর মধ্যেই মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে। রবিবার তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য জানান, তাঁর মা অনেকটাই স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একইসঙ্গে বিভ্রান্তিকর খবর ছড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর থেকে সেখানেই একা থাকেন তিনি। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সিপিএম নেতৃত্ব থেকে শুরু করে ঘনিষ্ঠজন এবং রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।

আরও পড়ুনঃ জাতিগত জনগণনার প্রশ্নপত্র বদলানোর দাবি খাড়গে ও রাহুলের, প্রধানমন্ত্রীকে চিঠি দুই নেতার

