MS Dhoni
Bengal Liberty
২০০৮ থেকে ২০২৬—প্রায় দু’দশকের সম্পর্ক(MS Dhoni)এমএস ধোনি ও চেন্নাই সুপার কিংসের। নানা চড়াই-উতরাই, হার-জিত, সাফল্য-ব্যর্থতাকে সঙ্গী করেই দু’জনে একসঙ্গে পথ চলেছেন। পাঁচটি আইপিএল ট্রফি, দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং না-ভোলার মতো একাধিক অনবদ্য মুহূর্তের সাক্ষী থেকেছেন সিএসকে ও ধোনির সমর্থকরা। এত কিছু হয়ে যাওয়ার পরেও ক্রিকেটপ্রেমীদের কাছে ধোনি মানেই সিএসকে, আর সিএসকে মানেই ধোনি। তবে কি এই সুন্দর সম্পর্কের মধ্যেই ধীরে ধীরে তিক্ততা জন্ম নিচ্ছে? খুব শীঘ্রই কি সিএসকে ও ধোনির রাস্তা আলাদা হয়ে যাবে?

সিএসকের সঙ্গে ধোনির মনোমালিন্য(MS Dhoni)
বিগত বেশ কিছু দিন ধরেই জল্পনা তুঙ্গে যে, চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির মধ্যে মনোমালিন্য চলছে, যা ক্রমেই তিক্ততার রূপ নিয়েছে। সূত্রের খবর, আইপিএল থেকে অবসরের ঘোষণা না করলেও ঘনিষ্ঠ মহলে অনেকেই দাবি করছেন, আইপিএল থেকে অবসর নিয়ে ফেলেছেন ধোনি। তবে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু এবং টেলিভিশন রেটিং কমে যাওয়ার আশঙ্কাতেই এখনও পর্যন্ত ধোনির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বলে সূত্রের দাবি।

এর পাশাপাশি, সিএসকে দলের ২৫ শতাংশ মালিকানার দাবি করেছেন ধোনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজির মালিকরা মাহির সেই প্রস্তাবে রাজি হননি। তাঁরা বড়জোর ৩ শতাংশ শেয়ার ধোনির কাছে বিক্রির ব্যাপারে সম্মতি জানান। বেশ কিছু দিন ধরে দরদাম চললেও তাতে কোনও লাভ হয়নি। সূত্রের দাবি, শেষ পর্যন্ত ধোনি নিজের দাবি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ পর্যন্ত করতে রাজি হন। কিন্তু মালিকপক্ষ কোনওভাবেই ৫.৫ শতাংশের বেশি শেয়ার বিক্রি করতে রাজি হয়নি।
যুগের সমাপ্তি(MS Dhoni)
মালিকানা না পাওয়ার কারণেই কি সিএসকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে চলেছেন ধোনি? সত্যিই কি ধোনি ও সিএসকের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে? এক যুগের সমাপ্তির দিকে কি ধীরে ধীরে এগোচ্ছেন ক্রিকেটপ্রেমীরা? এই নিয়েই ক্রিকেট মহলে চলছে জোর জল্পনা।


