Agnimitra Paul
Bengal Liberty:
সকালে জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, আর বিকেলেই মাথার ছাদের ব্যবস্থা করতে তৎপর হল কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই গৃহহীন পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই ওই পরিবারের জন্য মাথার ছাদের ব্যবস্থা করতে পদক্ষেপ শুরু করল কলকাতা পুরসভা।

ঘটনায় সমালোচনা(ParkStreet Case)
পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক নেতাদের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল—সর্বত্রই তৈরি হয়েছিল বিতর্ক। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই অসহায়, গৃহহীন পরিবারের দায়িত্ব নিতে চান বলে জানিয়েছিলেন।
তবে এর পাল্টা প্রশ্নও উঠেছিল, এত দিন কেন তাঁদের পাশে দাঁড়ানো হয়নি? একই সঙ্গে ওই পরিবার আদৌ মমতার সাহায্য চাইছে কি না, সেই প্রশ্নও তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জনতার দরবারে ভরসা(ParkStreet Case)
এই টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সকালে সল্টলেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন পার্ক স্ট্রিটের সেই পরিবার। কোলে ছোট্ট সন্তানকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছন পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দেন, ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জায়গা। সেখানে তাঁদের থাকতে হবে না। তাঁদের মাথার ছাদের ব্যবস্থা করার জন্য কলকাতা পুরসভার সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

পুরসভায় রিপোর্ট পেশ(ParkStreet Case)
এর পরেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিকেলেই কলকাতা পুরসভার আধিকারিকরা ওই পরিবারের সঙ্গে দেখা করেন। শুধু তাই নয়, পুরো বিষয়টি নিয়ে পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডেকেও রিপোর্ট দেওয়া হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই পরিবারের জন্য স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার প্রক্রিয়া এগিয়ে গেল।
প্রশ্ন উঠেছে (ParkStreet Case)
সকালে মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন, আর বিকেলেই মাথার ছাদ পাওয়ার প্রক্রিয়া শুরু। তবে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, পুরমন্ত্রী হিসেবে এই দায়িত্বটুকু সেদিনই কেন নেওয়া হল না?

আরও পড়ুনঃ রক্তদান শিবিরের ‘স্ক্যাম’-এ এবার NRS-এর নাম, শতাধিক মেডিক্যাল পড়ুয়ার তালিকা স্বাস্থ্য দফতরে

