Russia
Bengal Liberty
আগামী মাস থেকেই উজবেকিস্তানের(Russia)রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব দাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ফাইড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬। ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০টি দলের এই মেগা প্রতিযোগিতা। তার আগেই বড় ধাক্কা খেল রাশিয়ার দল। প্রথম দু’বছর নির্বাসিত থাকার পর তৃতীয় বছরেও প্রতিযোগিতা থেকে নির্বাসিতই রইল রাশিয়া।


এমনকি অন্য পতাকা ব্যবহার করেও খেলার অনুমতি দেওয়া হল না। রাশিয়া-ইউক্রেনের লাগাতার যুদ্ধ ও উত্তেজনার জেরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নির্বাসিত রাখা হয়েছে। ফুটবল, রাগবি, অলিম্পিকসের পর এবার দাবা প্রতিযোগিতাতেও একই নিয়ম বজায় রাখা হল। এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন ফাইডের কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দাবি(Russia)
প্রতিযোগিতার গরিমা ও মান-সম্মান বজায় রাখার জন্যই রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সদস্যকে প্রতিযোগিতা থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, অন্য কোনও পতাকা ব্যবহার করে রাশিয়ার দল অংশ নিলেও কার্যত সেই দলটিই খেলত। তাই সবার ভালোর কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না যুদ্ধ থামছে, ততদিন এই সিদ্ধান্তই বহাল থাকবে। লাগাতার যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে একের পর এক প্রতিযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে রাশিয়ার দলগুলি। এবার তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, কিংবা কোনও দেশ বা সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে সওয়াল করবে কি না, সেই দিকেই নজর থাকবে আন্তর্জাতিক ক্রীড়ামহলের।


