South Asian Games
Bengal Liberty
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের দক্ষিণ এশিয়ার(South Asian Games)সবচেয়ে বড় ক্রীড়া আসর আয়োজন করতে চলেছে পাকিস্তান। ২০২৭ সালের ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৪তম দক্ষিণ এশিয়ান গেমস। ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ার—এই তিন শহরকে প্রতিযোগিতার আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে গেমসের দিনক্ষণ।

তিন শহরে ২৮টি খেলা, প্রায় ৩২০০ অ্যাথলিট(South Asian Games)
পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা এই ক্রীড়া আসরে থাকবে ২৮টি খেলা এবং ৩৪৬টি পদক ইভেন্ট। বিভিন্ন দক্ষিণ এশীয় দেশ থেকে প্রায় ৩২০০ অ্যাথলিট অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ারের ২৮টি প্রতিযোগিতা ভেন্যুতে আয়োজনের প্রস্তুতি চলছে।
২৩ বছর পর ফের পাকিস্তানের মাটিতে(South Asian Games)
শেষবার ২০০৪ সালে ইসলামাবাদে দক্ষিণ এশিয়ান গেমসের আসর বসেছিল। অর্থাৎ, প্রায় ২৩ বছর পর ফের এই বড় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হতে চলেছে পাকিস্তান। বহুবার দিনক্ষণ পরিবর্তন ও প্রতিযোগিতা স্থগিত হওয়ার পর অবশেষে ২০২৭ সালের এপ্রিল মাসের দিনক্ষণ চূড়ান্ত হল।
ভারতীয় প্রতিনিধিরা ছিলেন বৈঠকে(South Asian Games)
তবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই—ভারত কি পাকিস্তানে দল পাঠাবে?১৪তম দক্ষিণ এশিয়ান গেমস নিয়ে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের বৈঠকে ভারতের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন। সরকারি বিবৃতিতে ভারতীয় প্রতিনিধিদের উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে। যদিও ভারতীয় দলের পাকিস্তান সফর এবং চূড়ান্ত অংশগ্রহণ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও নিশ্চিত ঘোষণা সামনে আসেনি।

ভারত-পাক সম্পর্কের মাঝেই বড় প্রশ্ন(South Asian Games)
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কও বহু বছর ধরে কার্যত সীমিত। ফলে পাকিস্তানের মাটিতে দক্ষিণ এশিয়ান গেমস অনুষ্ঠিত হলেও ভারতীয় অ্যাথলিটরা সত্যিই ইসলামাবাদ, লাহোর বা পেশোয়ারে খেলতে যাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ক্রীড়াশক্তি ভারত।

তাই ভারতীয় দলের অংশগ্রহণ না হলে প্রতিযোগিতার গুরুত্ব এবং আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে। আবার ভারত অংশ নিলে বহু বছর পর পাকিস্তানের মাটিতে একসঙ্গে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের বড় মিলনমেলা দেখা যেতে পারে। এখন দেখার, রাজনীতির ঊর্ধ্বে উঠে খেলাধুলার স্বার্থে ভারতীয় দল পাকিস্তানে যায়, নাকি ভারত-পাকিস্তান সম্পর্কের সমীকরণ ফের বড় বাধা হয়ে দাঁড়ায়। ২০২৭ সালের দক্ষিণ এশিয়ান গেমসের আগে এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

