WWE Raw
Bengal Liberty
রক্তের সম্পর্কের লড়াইয়ে যখন আরও একবার জমে(WWE Raw)উঠেছিল WWE Raw-এর মূল ম্যাচ, ঠিক তখনই নাটকীয় মোড়। দ্য উসোসের বিরুদ্ধে একজোট হয়েছিলেন এলএ নাইট ও সোলো সিকোয়া। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সব হিসেব ওলটপালট করে রিংয়ে হাজির রয়েস কিজ এবং OTM। চার তারকাকেই আক্রমণ করে WWE Raw-কে চরম বিশৃঙ্খলার মধ্যে শেষ করল নতুন এই জোট।

মূল ম্যাচেই আক্রমণ(WWE Raw)
Raw-এর শুরুতেই এলএ নাইট রোমান রেইন্স ও দ্য ব্লাডলাইনকে নিয়ে মন্তব্য করেন। এরপর সোলো সিকোয়ার সঙ্গে তাঁর কথোপকথনের মধ্যেই হাজির হয় দ্য উসোস। পরে মূল ম্যাচে মুখোমুখি হয় দ্য উসোস বনাম এলএ নাইট ও সোলো সিকোয়া। শুরু থেকেই ম্যাচে ছিল দারুণ উত্তেজনা।

কিন্তু ম্যাচ যখন জমে উঠেছে, তখনই আচমকা রয়েস কিজ রিংসাইডে হাজির হন। তিনি সোলো সিকোয়া ও জে উসোকে ব্যারিকেডের দিকে আছড়ে ফেলেন। অন্যদিকে রিংয়ের ভিতরে OTM-এর সদস্যরা এলএ নাইট ও জিমি উসোর উপর আক্রমণ শুরু করে। শেষ পর্যন্ত ম্যাচটি নো কনটেস্ট ঘোষণা করা হয়।
নতুন জোটের শুরু(WWE Raw)
এই আক্রমণের মাধ্যমে WWE Raw-এ নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট। রয়েস কিজের সঙ্গে OTM-এর জোট আগামী দিনে রেড ব্র্যান্ডে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে দ্য ব্লাডলাইনকে ঘিরে চলা জটিলতার মধ্যে এই নতুন দলের আবির্ভাব আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, OTM-এর ব্রঙ্কো নিমা ও লুসিয়েন প্রাইস এই পর্বে Raw-এর মূল রোস্টারে গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান দিয়েছে। রয়েস কিজের সঙ্গে তাদের জোটের ফলে আগামী কয়েক সপ্তাহে দ্য ব্লাডলাইন, সোলো সিকোয়া এবং এলএ নাইটকে ঘিরে গল্প কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।


