Annapurna Yojana
Bengal Liberty: আজ বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগরে অন্নপূর্ণা যোজনার ‘সুফল যাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামনগর বিধানসভার পানিপারুল এলাকায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ৩টে নাগাদ মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন ও কুরুচিকর প্রচার শুরু হয়েছিল যে, সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এই ধরণের অপপ্রচার ও ক্ষোভের অবসান ঘটাতেই রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা সুফল যাত্রা’ এবং ‘অন্নপূর্ণা বাহিনী’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে উত্তর ও দক্ষিণ কলকাতায় এই সংক্রান্ত কর্মসূচি পালিত হয়েছে। এবার পূর্ব মেদিনীপুর যেহেতু মুখ্যমন্ত্রীর নিজস্ব ঘরের জায়গা, তাই সরাসরি তাঁর উপস্থিতি ও তদারকিতে এই ‘সুফল যাত্রা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

এদিনের এই অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার প্রকৃত সুবিধাভোগী মহিলারা বিপুল সংখ্যায় একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ সম্মান জ্ঞাপন করবেন বলে বিজেপি ও স্থানীয় সূত্রে খবর। আয়োজকদের আশা, এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা ক্ষোভের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, তা পুরোপুরি প্রশমিত হবে। সরকারের জনমুখী প্রকল্পের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সমস্ত বিভ্রান্তি দূর করতে মুখ্যমন্ত্রীর এই সরাসরি উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুনঃ
Meera Bhattacharya: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মীরা ভট্টাচার্য,পাশে ছিলেন সুচেতন

