Sandip Ghosh
Bengal Liberty : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুন এবং আর্থিক দুর্নীতির মামলায় এবার নতুন মোড় (Sandip Ghosh)। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর আরজি কর কাণ্ডের তদন্তে নতুন করে জোর দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহেই জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর আবেদনের ভিত্তিতে সিবিআইকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। ফলে সন্দীপ ঘোষের জামিনের আর্জি নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা (Sandip Ghosh)।

আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলবন্দি (Sandip Ghosh)
২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। তদন্তে উঠে আসে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকার বিষয়টিও। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে টেন্ডারে অনিয়ম করা হয়েছে। নিজের ঘনিষ্ঠদের নিয়মবহির্ভূতভাবে কাজের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এই আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। ধর্ষণ-খুনের মামলায় তিনি পরবর্তীতে জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন। সেই মামলাতেই এবার জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

নতুন তদন্তের নির্দেশের মধ্যেই শীর্ষ আদালতে সন্দীপ (Sandip Ghosh)
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর আরজি কর কাণ্ডের তদন্তে নতুন করে গতি আনার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসে তিনি অভয়ার বাড়ির কাছাকাছি এলাকায় গিয়ে মামলাটি নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেন। এর পরেই অভয়ার পরিবারের তরফে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষের জামিনের আবেদন ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাঁর আবেদন গ্রহণ করে সিবিআইকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।
আরও পড়ুন :

