Weather Alert
Bengal Liberty : নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে। তবে পুরোপুরি কাটেনি বৃষ্টির সম্ভাবনা (Weather Alert)। আজও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহজুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তবে নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় এর প্রভাব কমবে। ফলে আগের মতো টানা ভারী বৃষ্টি নাও হতে পারে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। ফলে ভাদ্রের বৃষ্টির আমেজ থেকে এখনই মুক্তি মিলছে না।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আজ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতেও বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ২৮ অগস্ট, শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বর্ষার দাপট বজায় থাকবে।


