Kalighat Trinamool
Bengal Liberty
বিল বোর্ড কাণ্ডের রেষ এখনও কাটেনি। এবার(Abhishek Banerjee)দমকলের হানা। গেলো নোটিশ। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবার নোটিশ দমকল বিভাগের। অফিস পরিদর্শনের পর বেশ কিছু অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিচ্যুতি নজরে এসেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, গত ১০ অগস্ট দমকলের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় নথি-সহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দমকলের তল্লাশি(Abhishek Banerjee)
দমকল বিভাগের আধিকারিকেরা শুধু অভিষেকের দফতর নয়, গোটা অফিস ভবনটি পরিদর্শন করেন। সেই পরিদর্শনে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। নোটিশে জানানো হয়েছে, পরিদর্শনের সময় বৈধ ফায়ার সেফটি শংসাপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও পার্কিং এলাকার একদিকে গেটের সামনে একটি শেড নির্মাণ নজরে এসেছে, যা অনুমোদিত মূল নকশায় নেই। দমকলের গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সেটি সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অগ্নিনির্বাপণ পাম্পের ভূমিকা(Abhishek Banerjee)
অন্যদিকে, আটতলার ক্যান্টিনে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা নিয়ে আপত্তি জানিয়েছে দমকল। অগ্নিনির্বাপণ পাম্পের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আটতলার ভিতরের করিডরে ঢোকা-বেরোনোর জন্য একটি মাত্র গেট থাকায় আগুন লাগলে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও সাত ও আটতলায় অগ্নিসংকেত বা অ্যালার্ম ব্যবস্থাকে পর্যাপ্ত নয় বলে নোটিশে উল্লেখ করেছে দমকল বিভাগ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ কী নথি পেশ করে এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি পূরণে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।


