CFL Derby 2026
Bengal Liberty
কলকাতা ফুটবল লিগে ফের মুখোমুখি(CFL Derby)হতে চলেছে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে চলতি সিএফএলের বহু প্রতীক্ষিত ডার্বি। ফলে ডার্বির উত্তাপে ফের ফুটতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীদের হৃদয়।

বারাসতেই ডার্বির মঞ্চ(CFL Derby)
কলকাতা লিগের ডার্বি নিয়ে দীর্ঘদিন ধরেই ভেন্যু নিয়ে আলোচনা চলছিল। যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিবর্তে বারাসত স্টেডিয়ামকেই ডার্বির জন্য উপযুক্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়ার ভাবনা সামনে এসেছিল। নিরাপত্তা এবং দর্শক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
ডুরান্ডের পর ফের মহারণ(CFL Derby)
চলতি মরশুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইতিমধ্যেই একাধিকবার মুখোমুখি হয়েছে। ডুরান্ড কাপেও দুই প্রধানের লড়াই ঘিরে ছিল তুমুল উত্তেজনা। এবার কলকাতা লিগের মঞ্চে ফের সেই লড়াই। ফলে এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনা যে আরও কয়েকগুণ বাড়বে, তা বলাই যায়।
লিগের লড়াইয়েও গুরুত্বপূর্ণ ম্যাচ(CFL Derby)
কলকাতা লিগে দুই দলই সুপার সিক্সের লড়াইয়ে রয়েছে। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নিজেদের জায়গা শক্ত করেছে। অন্যদিকে মোহনবাগানও বড় জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। তাই ৭ সেপ্টেম্বরের ডার্বি শুধুমাত্র মর্যাদার লড়াই নয়, কলকাতা লিগের হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারাসত স্টেডিয়ামে সেদিন ফের দেখা যাবে লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের সেই চেনা উত্তেজনা। এর পাশাপাশি মোহনবাগানের কাছে ডুরান্ড ডার্বির ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর আসবে না তাই সিএফএল ডার্বি কে ঘিরেও সব ডার্বি ম্যাচের মতোই উন্মাদনা তুঙ্গে।


