Durgapur Municipal Corporation
Bengal Liberty
কলকাতা ও হাওড়ার পর এবার ওয়ার্ড(Durgapur Municipal Corporation)পুনর্বিন্যাসের তালিকায় যুক্ত হল দুর্গাপুর। দুর্গাপুর পুরসভাতেও নতুন ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ৩১ অগস্ট সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দুর্গাপুর পুরসভার বর্তমান ৪৩টি ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ৫৩টি করা হচ্ছে। অর্থাৎ নতুন করে ১০টি ওয়ার্ড তৈরি হবে।

কীসের ভিত্তিতে পুনর্বিন্যাস(Durgapur Municipal Corporation)
তবে এই পুনর্বিন্যাসে দুর্গাপুর পুরসভার ভৌগোলিক পরিধি বা আয়তন বাড়ছে না। পুরসভার বর্তমান এলাকার মধ্যেই জনঘনত্বের ভিত্তিতে ওয়ার্ডগুলির পুনর্বিন্যাস করা হবে। জনসংখ্যার ভারসাম্য বজায় রাখা এবং প্রশাসনিক পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এর আগে কলকাতা ও হাওড়া পুরসভাতেও ওয়ার্ড পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড বেড়ে ২০৯টি এবং হাওড়ায় ৫০টি থেকে ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৬৮টি হয়েছে। বিধানসভায় সংশ্লিষ্ট আইন পাশ হওয়ার পর কলকাতা ও হাওড়ায় নতুন ওয়ার্ড বিন্যাসের কাজও শুরু হয়েছে। যদিও এই পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। জনসংখ্যা নাকি ভোটার সংখ্যাকে ভিত্তি করে ওয়ার্ড ভাগ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। পাশাপাশি নতুন ওয়ার্ডগুলির ম্যাপ, পার্ট নম্বর এবং পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের দাবিও জানানো হয়েছে।
প্রশাসক মণ্ডলীর মাধ্যমে চলছে কাজ(Durgapur Municipal Corporation)
দুর্গাপুর পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। এরপর পাঁচ সদস্যের প্রশাসক মণ্ডলীর মাধ্যমে পুরসভার কাজ চলছিল। পরবর্তীতে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসক মণ্ডলীর সদস্যদের কার্যত নিষ্ক্রিয়তার জেরে পরিস্থিতি জটিল হয়। এরপর দুর্গাপুর পুরসভার দায়িত্ব দেওয়া হয় জেলাশাসক ও পুর কমিশনারকে। এদিকে, এখনও পুরভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, নভেম্বর মাসে কলকাতা ও হাওড়ার পাশাপাশি অন্য পুরসভাতেও ভোট হতে পারে বলে জল্পনা রয়েছে। সেই সম্ভাবনার মধ্যেই দুর্গাপুরে নতুন ওয়ার্ড বিন্যাসের নির্দেশিকা প্রকাশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


