India Squad
Bengal Liberty
১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন(India Squad)ম্যাচের টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করল নির্বাচক কমিটি। প্রত্যাশা মতোই দলে খুব একটা বেশি বদল ঘটেনি। তবে সবার নজর অবশ্যই সঞ্জু স্যামসনের দিকেই ছিল।ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচে খেলানোর পরেই আচমকা জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে তাঁকে বাইরে রাখা হয়। বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর উপরেই টিম ম্যানেজমেন্টের ভরসার কারণেই বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জুকে আবারও দলের বাইরে রাখা হয়েছিল, এই অভিযোগ তুলেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।

দুজনের কাছেই সুবর্ণ সুযোগ(India Squad)
আফগানিস্তানের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীর সঙ্গে সঞ্জু স্যামসনকেও দলে রাখা হয়েছে। এর পাশাপাশি চোট সারিয়ে আবারও দলের সঙ্গে যুক্ত হয়েছেন হার্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট লাগার পর আবারও দলের বাইরে ছিলেন তিনি। এবার একনজরে দেখে নেওয়া যাক আফগানিস্তান টি২০ সিরিজের ভারতের ১৫ সদস্যের দলে কে কে সুযোগ পেলেন।
ভারতীয় দল(India Squad)
অধিনায়কের দায়িত্বে শ্রেয়াস আইয়ার, সঙ্গে বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সহ-অধিনায়ক তিলক ভর্মা, শিবম দুবে, চোট সারিয়ে দলে নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই, চোট থেকে সুস্থ হয়ে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হার্ষিত রানা।

এরকম সিরিজ আগে কখনও হয়নি(India Squad)
রাজধানী নয়াদিল্লির প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর তিনটি টি২০ ম্যাচের সিরিজে ভারতের বিরুদ্ধে নামবে আফগানিস্তান। তবে এই সিরিজে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে, যা কোনওদিনই ক্রিকেটের ইতিহাসে হয়নি। ঘরের মাঠেই ভারতীয় দল আয়োজক দেশ নয়, বরং আয়োজক দেশ হিসেবে খেলতে নামবে আফগানিস্তান।
ভারতের অবদান(India Squad)
আফগানিস্তান ও ভারতের আজকের নয় যত সময় এগিয়েছে ততই মধুর হয়েছে দুই রাষ্ট্রের সম্পর্ক। আফগান ক্রিকেট এই জায়গায় পৌঁছানোর পিছনে ভারতের অবদান ভোলার নয়। আফগানিস্তানে রাজনৈতিক অশান্তির কারণেই ভারতের ফরিদাবাদ, লখনৌতে আফগানিস্তান নিজেদের ঘরোয়া মাঠ হিসেবেই খেলে। জুন মাসে ভারতের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের পর ফিরতি টি২০ সিরিজে আয়োজকের ভূমিকায় দেখা যাবে আফগানিস্তানকে। আর অন্যদিকে অ্যাওয়ে টিম হিসেবে খেলবে ভারত। এরকম আশ্চর্যজনক ঘটনা ভিডিও গেমেও হওয়া সম্ভব নয়। তাই এই সিরিজকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
পরীক্ষার সামনে বিস্ময় বালক(India Squad)
এর পাশাপাশি বৈভব সূর্যবংশী প্রথমবার ভারতে কোনও সিরিজ খেলবে। আইপিএল খেলেও আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার নতুন কৃতিত্বের সামনে দাঁড়িয়ে বৈভব। কী হবে শেষ অবধি? ঘরের মাঠে কি জয় লাভ করবে আফগান বাহিনী, নাকি অপ্রতিরোধ্য থাকবে ভারতীয় দল? সেই দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।


