Jammu Kashmir
Bengal Liberty
নেপালের ভয়াবহ হরপা বানের(Jammu Kashmir)পরেই টানা বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় সালাল বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। এর মূল কারণ, বাঁধের উপরের দিকের জলগ্রহণ এলাকায় (উপরের ক্যাচমেন্ট এলাকায়) টানা বৃষ্টির ফলে প্রচুর জল জমেছে।

প্রশাসনের দ্রুত পদক্ষেপ(Jammu Kashmir)
লাগাতার বৃষ্টির জেরে সালাল বাঁধের এলাকাগুলিতেও জলের আশঙ্কা তীব্র। তারই মধ্যে বাঁধ খুলে দেওয়ার দরুন একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের জেরে এলাকা এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অযথা অপপ্রচার যাতে ছড়িয়ে না পড়ে, তার দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। নেপালের হরপা বানের মধ্যেই নতুন চিন্তা বাড়াল রিয়াসি জেলায় সালাল বাঁধের ঘটনাটি।
বর্তমান পরিস্থিতি(Jammu Kashmir)
উজানের অবিরাম বর্ষণের কারণে জলাধারে সৃষ্ট উচ্চ জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য চারটি স্পিলওয়ে গেট খুলে দেওয়া হয়েছে। চেনাব নদীর ভাটির দিকে জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ জলপ্রবাহের হারের ওপর নিবিড়ভাবে নজর রাখছে।
প্লাবনের তীব্র আশঙ্কা(Jammu Kashmir)
জরুরি দল ও জেলা কর্মকর্তারা বাসিন্দা, জেলে এবং কৃষকদের ঝুঁকিপূর্ণ নদীতীর ও নিচু জলপথ থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য সতর্কবার্তা জারি করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেওয়া হচ্ছে। তারই মধ্যে প্রবল বৃষ্টির জেরে বিহার ও উত্তরপ্রদেশেও একাধিক লকগেট খুলে দেওয়ার দরুন বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে পারে।
আরও এক বিপর্যয়ের মুখে(Jammu Kashmir)
এতে মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তীব্র। যদিও প্রশাসনের তরফ থেকে বারেবারে আশ্বাস দেওয়া হলেও প্রকৃতির রোষের সামনে সবাই নিরুপায়। তাই নেপালের মতো অবস্থা যেন জম্মু ও কাশ্মীর কিংবা বিহার, উত্তরপ্রদেশ, আসামে না হয়, সেই দিকেই তৎপরতা তুঙ্গে স্থানীয় প্রশাসন ও সরকারের।


