Lionel Messi
Bengal Liberty
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন(Lionel Messi)লিওনেল মেসি। সোমবারই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতার মেসিভক্তদের জন্য এল বড় সুখবর। ফের তিলোত্তমায় পা রাখতে পারেন মেসি। শুধু আসাই নয়, এবার তাঁকে মাঠে নেমে খেলতেও দেখা যেতে পারে মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছেন শতদ্রু দত্ত ।

ফের কলকাতায় মেসি(Lionel Messi)
গত বছর কলকাতায় মেসির সফর ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রিয় তারকাকে দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় হতাশ হতে হয়েছিল ভক্তদের। এরপর থেকেই ফের মেসিকে কলকাতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিশ্বকাপ চলাকালীনও তাঁর একাধিক পোস্টে সেই ইঙ্গিত মিলেছিল। এবার মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ফের বড়সড় পরিকল্পনার কথা জানালেন তিনি।

ফুটবলার হিসাবেই আসবেন লিও(Lionel Messi)
শতদ্রু দত্ত জানিয়েছেন, আগামী বছর ফের মেসিকে কলকাতায় আনার আশা করছেন তিনি। তাঁর কথায়, মেসি এবার ফুটবলার হিসাবেই তিলোত্তমার বুকে আসতে পারেন। অর্থাৎ শুধু কোনও অনুষ্ঠান বা দর্শকদের সঙ্গে দেখা নয়, মাঠে নেমে খেলতেও দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে। মূল পরিকল্পনা রয়েছে ইন্টার মায়ামিকে ঘিরে। আগামী বছর দক্ষিণ এশিয়ায় ইন্টার মায়ামির প্রাক-মরশুম সফরের সম্ভাবনা রয়েছে। সেই সফরে মেসি থাকলে কলকাতাতেও তাঁকে দেখা যেতে পারে। ইতিমধ্যেই মেসির দলের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে বলেও খবর।
এবার মাঠে নামবেন মেসি(Lionel Messi)
সবচেয়ে বড় চমক এখানেই। প্রাক-মরশুম সফরের অংশ হিসাবে ইন্টার মায়ামি কলকাতায় এলে মেসির মাঠে নামার সম্ভাবনাও রয়েছে। ফলে গতবারের মতো শুধুমাত্র কয়েক মিনিটের উপস্থিতি নয়, এবার কলকাতার মাঠে মেসির পায়ে ফের বল দেখার সুযোগ পেতে পারেন ফুটবলপ্রেমীরা।
আগের ভুল থেকে শিক্ষা(Lionel Messi)
বিগত সরকারের আমলে ডাকঢোল পিটিয়ে লিওনেল মেসি কে কলকাতায় এনে কি কাণ্ডটাই না হয়েছিলো সে বিশ্বের নানাপ্রান্তে পৌঁছেগেছে। দিল্লী, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, চোখে আঙ্গুল দিয়ে বাংলার স্থান ভুজিয়ে দিয়েছিলো তৎকালীন ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগে তাঁর বিরুদ্ধেও সঠিক বিচার হবে সেই আশায় অপেক্ষা করে আছে শহরবাসী। বর্তমান সরকারের অধীনে কি লিওনেল মেসির দ্বিতীয় কলকাতার যাত্রাসুখময় হবে? তাই নিয়ে ক্রিয়ামহলে জোর আলোচনা চলছে।


