Sreelekha Mitra
Bengal Liberty:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি আপত্তিকর পোস্টার ব্যবহারের অভিযোগে দায়ের হওয়া একাধিক এফআইআরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ২৪ জুলাই কলকাতায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। সেই মিছিলেই তাঁর হাতে থাকা একটি প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ক্যারিকেচার ছিল বলে অভিযোগ ওঠে।

একাধিক মামলা দায়ের(Sreelekha Mitra)
ঘটনাকে কেন্দ্র করে ২৬ জুলাই থেকে শ্রীলেখার বিরুদ্ধে একাধিক পুলিশ কেস দায়ের করা হয় বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানা-সহ বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়। এই এফআইআরগুলির বৈধতা এবং তাঁর বিরুদ্ধে চলা পুলিশি পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী।

বিপদে অভিনেত্রী(Sreelekha Mitra)
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, প্রতিবাদ মিছিলে ব্যবহৃত পোস্টারকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। সেই এফআইআরগুলিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়ে শ্রীলেখা মিত্র কী আইনি সুরাহা পান, এখন সেদিকেই নজর।

আরও পড়ুনঃ ডেঙ্গু নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, তথ্য লুকোলে চলবে না-নভেম্বর পর্যন্ত নজরদারি

