Marco Rubio India visit
Bengal Liberty, ২৩ মে: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য এক নয়া কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা! চার দিনের ভারত সফর শুরু করতে শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে পা রাখলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো (Marco Rubio India visit)। দীর্ঘ ১৪ বছরের ব্যবধান কাটিয়ে আমেরিকার কোনও বিদেশসচিবের এই পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর রুবিয়ো সরাসরি চলে যান তালতলার মাদার হাউসে। তাঁর চিলড্রেন্স হোমেও যাওয়ার কথা রয়েছে। এরপরই বিশেষ বিমানে তাঁর দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রে খবর।

পালাবদলের পরেই জরুরি সফর (Marco Rubio India visit)
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের কয়েক সপ্তাহের মধ্যেই রুবিয়োর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন বিদেশ দপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ মে পর্যন্ত রুবিয়ো ভারতে থাকবেন। দিল্লি ছাড়াও তাঁর আগ্রা এবং জয়পুর সফরের কর্মসূচি রয়েছে। ২৬ মে তিনি কোয়াড-এর বৈঠকে যোগ দেবেন, যেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও অস্ট্রেলিয়া ও জাপানের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা-এই তিন মূল স্তম্ভকে সামনে রেখেই এবারের সফর সাজানো হয়েছে। তবে নজর কাড়ছে পশ্চিম এশিয়ার বর্তমান সঙ্কট (Marco Rubio India visit)। আমেরিকা ও ইরানের ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং তার প্রভাব ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে স্পষ্ট। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল নিশ্চিত করা এবং বিশ্ব ভূ-রাজনীতিতে শান্তি বজায় রাখতে ভারতের ভূমিকা এবার মার্কিন বিদেশসচিবের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।রুবিয়োর ভারত কতটা সম্পর্ক মজুবুত করে সেটাই এখন দেখার।

