World's Tallest Shivling
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : কেন্দ্রে বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৪ থেকে ২০২৬(World’s Tallest Shivling) সালের দীর্ঘ ১২ বছরের যাত্রাপথে ভারতের সার্বিক উন্নতির জন্য একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ‘আয়ুষ্মান ভারত’ থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির নির্মাণ কিংবা সর্দার বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অব ইউনিটি’—সব ক্ষেত্রেই কাজের খতিয়ান তুলে ধরেছে কেন্দ্র। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নয়া মেগা প্রকল্প, যা ভারতকে আধ্যাত্মিক পর্যটনের মানচিত্রে নতুন করে গৌরবান্বিত করবে।

বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ(World’s Tallest Shivling)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী থেকেই তাঁর বিজয়ী যাত্রার সূচনা। এবার সেই বারাণসীতেই স্থাপিত হতে চলেছে বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ। মোদির নির্বাচনী কেন্দ্রে তৈরি হবে একটি বিশেষ শিব-থিম পার্ক, যার মূল আকর্ষণই হবে এই শিবলিঙ্গ। বারাণসী পৌর নিগম সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী বছরের মধ্যেই এই পার্ক এবং শিবলিঙ্গের নির্মাণকাজ সম্পন্ন হবে। গোটা প্রকল্পের জন্য আনুমানিক ১০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে।

এই বিষয়ে বারাণসীর পৌর কমিশনার হিমাংশু নাগপাল জানিয়েছেন:ভেলুপুর এলাকায় এই পার্কটি তৈরি করা হবে। এর জন্য প্রায় ২০ একর জমির ব্যবস্থা করেছে জলকল বিভাগ। বিশ্বমানের এই পার্কে থাকবে অত্যাধুনিক পরিকাঠামো। পার্কের ঠিক মাঝখানে বসানো হবে এই শিবলিঙ্গটি, যার উচ্চতা হবে প্রায় ১৩০ ফুট। একে ঘিরে চারপাশে থাকবে হাঁটার জন্য বিশেষ পথ এবং শিবলিঙ্গের ওপর লেজার শো-এর ব্যবস্থা। শিব-থিমের ওপর ভিত্তি করে তৈরি এই পার্কে শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং ফুড কোর্টও থাকবে।”
এখানেই শেষ নয়, পার্কের অভ্যন্তরে একটি আর্ট গ্যালারিও তৈরি করা হবে। সেখানে বারাণসীর পদ্ম সম্মানপ্রাপক শিল্পীদের তৈরি ভগবান শিবের বিভিন্ন শিল্পকলা প্রদর্শন করা হবে। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তের যেসব শিল্পকলা প্রায় বিলুপ্তির পথে, সেগুলিরও স্থান হবে এই গ্যালারিতে। আগামী দিনে এই পার্কে একটি তারামণ্ডল (প্ল্যানেটোরিয়াম) তৈরির পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। ইতিমধ্যেই পার্ক নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে।
আরো পড়ুন:- Mamata Banerjee : মমতার বাড়িতে CID! জাল সই কাণ্ডে স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রকল্পের খরচ ও অর্থনৈতিক গুরুত্ব(World’s Tallest Shivling)
আন্তর্জাতিক মানের এই শিব-থিম পার্কটি সম্পূর্ণ করতে প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। আধ্যাত্মিকতার শহর কাশীর মুকুটে এই নতুন পালক যুক্ত হলে স্থানীয় ধর্মীয় পর্যটন শিল্পে এক অভাবনীয় জোয়ার আসবে বলে মনে করছে যোগী আদিত্যনাথের প্রশাসন।
এই পার্কের প্রধান আকর্ষণ আকাশছোঁয়া বিশালাকার শিবলিঙ্গটি উচ্চতার দিক থেকে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। পার্কটির ভেতরে থাকবে মহাদেবের বিভিন্ন রূপের প্রদর্শনী, সুদৃশ্য বাগান, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ভক্তদের জন্য বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধা।
সব মিলিয়ে, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে প্রগতির পথেই এগিয়ে চলেছে নয়া ভারত।


