Ranjit Mallick
Ranjit Mallick

Ranjit Mallick: রঞ্জিত মল্লিকের ‘গুড বয়’ কি এবার শুভেন্দু?

Bengal Liberty: রাজনীতির হাওয়া বদলাতেই সমীকরণের রং বদল। তবে রঞ্জিত মল্লিকের হাবভাব সেই কথায় বলছে। একসময় প্রবীণ এই অভিনেতার দরজাতেই পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীণ অভিনেতার চরণস্পর্শ করে আশীর্বাদ নিয়েছিলেন, হাতে তুলে দিয়েছিলেন তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’। জল গড়িয়েছিল অনেক দূর। রঞ্জিত মল্লিক অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন (Ranjit Mallick)।

রঞ্জিতের চোখে অভিষেকের ‘গুড বয়’ হয়ে ওঠার ঠিক এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট পেয়েছিলেন রঞ্জিত-কন্যা কোয়েল মল্লিক। কিন্তু তৃণমূলের ১৫ বছরের রাজপাট শেষ হতেই বদলে গেল সেই চিত্রনাট্য। রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগের পর এবার প্রশ্ন উঠছে- অভিষেকের পর কি রঞ্জিত বাবুর নতুন ‘গুড বয়’ হতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের মঞ্চে কিন্তু সেই জল্পনাই নতুন করে শুরু হয়েছে।

Ranjit Mallick
Ranjit Mallick

উত্তম-স্মরণে শুভেন্দুর অনন্য নজির (Ranjit Mallick)

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে টলিউডে আজ এক অনন্য চিত্র ধরা পড়ল। বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন, যার মধ্যে অন্যতম ছিলেন রঞ্জিত মল্লিক। উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Ranjit Mallick)। শুভেন্দু বাবু মঞ্চে ওঠার আগেই সামনে বসে থাকা রঞ্জিত মল্লিকের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং সসম্ভ্রমে তাঁকে হাত ধরে স্টেজে নিয়ে যান। প্রবীণ অভিনেতার প্রাপ্য সম্মানটুকু দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি।

রঞ্জিত বাবুর হাতে বড় ফুলের তোড়া তুলে দেওয়া থেকে শুরু করে, প্রথম শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়া- সবক্ষেত্রেই শুভেন্দুর এই সৌজন্য ছিল নজরকাড়া। এমনকি ভাষণ মঞ্চেও হাত ধরে রঞ্জিত বাবুকে নিজের পাশে বসান তিনি।

Advertisement
Advertisement

রঞ্জিতের পদ্ম-ঘনিষ্ঠতার জল্পনা (Ranjit Mallick)

রাজনীতির আঙিনায় কোয়েল মল্লিকের পদার্পণ ঘটেছিল বেশ নাটকীয়-ভাবেই। গত বছর অভিষেকের সফরের পর ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার প্রার্থী হিসেবে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে তৃণমূল। ৫ জুন বাকিদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়ে ভিকট্রি সাইন দেখিয়েছিলেন তিনি। কিন্তু লোকদেখানো সেই জয়যাত্রার মেয়াদ ছিল মাত্র আড়াই মাস। ১৬ এপ্রিল দিল্লিতে গিয়ে বাংলায় সাংসদ হিসেবে শপথ নেন কোয়েল।

তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূলের পরাজয় স্পষ্ট হতেই দৃশ্যপট বদলে যায়। রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার পর, ১৬ জুন দিল্লিতে গিয়ে সোজা রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন কোয়েল। দেখা করেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে। একটি অধিবেশনেও যোগ না দিয়ে আড়াই মাসের মাথায় তাঁর এই আকস্মিক পদত্যাগ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ঘনীভূত করেছে নতুন জল্পনা।

Advertisement
Advertisement

খালি হওয়া আসনে এবার কে সাংসদ হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। কোয়েল মল্লিকই কি পুনরায় বিজেপির প্রার্থী হতে চলেছেন ওই আসনে? ঠিক যেমন ভাবে নিজেদের আসন দখল করেছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক! তারই মধ্যে উত্তম কুমারের মঞ্চে শুভেন্দু-রঞ্জিত রসায়ন সেই জল্পনার পালে অতিরিক্ত বাতাস জুগিয়েছে। প্রবীণ অভিনেতার এই সাক্ষাৎ কোয়েলের গেরুয়া শিবিরের পিচ মসৃণকরণ, তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/04/mamata-banerjee-on-biman-basu-health/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury